
শহরের মুরগীহাটার কসমেটিক্স ব্যবসায়ী মিন্টু দাস কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রনজিৎ দাসের ছেলে।
নি র্যাতনের শিকার মেয়েটি বলে, মঙ্গলবার স্কুল থেকে বিকেল সাড়ে ৪টার দিকে এক বান্ধবীর সাথে বাসায় ফিরে গল্প করছিলাম। হঠাৎ মিন্টু আমাদের বাসায় ঢুকে আমার বান্ধবীকে আজেবাজে কথা বলে বাড়ি থেকে চলে যেতে বলে।
আমার বান্ধবী চলে যাওয়ার পর মিন্টু আমাকে জড়িয়ে ধরে এবং আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। যাওয়ার সময় মিন্টু আমাকে ২০ টাকা দিয়ে বলে, এ কথা কাউকে না জানাতে।
ভিকটিমের মা ও মামলার বাদী বলেন, আমার দুই মেয়ে স্কুল থেকে বাসায় ফিরে সংসারের নানা কাজ করে। আর আমি বাইরে পরের বাড়িতে কাজ করতে যাই। মঙ্গলবার বিকেলে বাসায় ফিরে দেখি মেয়ে কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করতেই বলে মিন্টু আমার শরীরে হাত দিয়েছে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বলেন, ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌ ন নি র্যাতনের অভিযোগে মেয়েটির মা বুধবার কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। যৌ ন নি র্যাতনকারী মিন্টু দাসকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



