Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন স্টেডিয়াম কিনে ইতিহাস গড়ল শাহরুখের নাইট রাইডার্স
বিনোদন

স্টেডিয়াম কিনে ইতিহাস গড়ল শাহরুখের নাইট রাইডার্স

By Rithe RoseJuly 2, 20262 Mins Read

চলচ্চিত্রের পাশাপাশি ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাইট রাইডার্স’ গ্রুপের অন্যতম কর্ণধার বলিউড বাদশা শাহরুখ খান। প্রতিষ্ঠানটি এবার ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে। বিদেশের মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার কৃতিত্ব অর্জন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

srk

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পমোনায় স্টেডিয়ামটি অবস্থিত। এই স্টেডিয়ামে নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। এই ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্টেডিয়ামটি।

স্টেডিয়াম উদ্বোধনী ম্যাচে আনুষ্ঠানিক প্রথম বল করেন সাবেক এনবিএ চ্যাম্পিয়ন মেটা ওয়ার্ল্ড পিস। তার উপস্থিতি যুক্তরাষ্ট্রে ক্রিকেট ও মূলধারার ক্রীড়ার মধ্যে বাড়তে থাকা সংযোগেরও প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ১-৫ জুলাই পর্যন্ত এই মাঠে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে শাহরুখ খান “একসময় যা স্বপ্ন ছিল, তা আজ বাস্তবে পরিণত হয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য ঐতিহাসিক একটি মুহূর্ত। ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের দীর্ঘমেয়াদি এই অংশীদারত্ব শুধু একটি ক্রিকেট ভেন্যু তৈরি করেনি, বরং এমন একটি জায়গা গড়ে তুলেছে, যেখানে থাকবে কমিউনিটি, আনন্দ, বিনোদন ও একসঙ্গে থাকার অনুভূতি।”

এটি শুধু ক্রিকেট খেলার মাঠ নয়। পরিবার-বন্ধুদের নিয়ে ভালো সময় কাটানোর একটি জায়গা। এটি লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানা হয়ে উঠুক এবং নতুন প্রজন্মকে ক্রিকেটের প্রতি আগ্রহী করে তোলার প্রত্যাশার কথাও এ বিবৃতিতে বলা হয়েছে।

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভেঙ্কি মাইসোর বলেন, “এটি শুধু একটি স্টেডিয়াম নয়, ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির প্রতীক। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠা করা প্রথম বৈশ্বিক ক্রিকেট ব্র্যান্ড হিসেবে এটি আমাদের জন্য গর্বের মাইলফলক।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত স্টেডিয়ামটিতে রয়েছে মূল স্কয়ারে আটটি উইকেট, আইসিসির মানসম্মত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে ৩২ হাজার মেট্রিক টনের বেশি মাটি সরানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
শাহরুখের নাইট রাইডার্স
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
Ronbir

কাপুর পরিবারে একমাত্র রণবীর প্রথমবারেই মাধ্যমিক পাশ করেন

July 2, 2026
Salman Khan

সালমানের ভাবমূর্তি রক্ষায় নতুন মোড়

July 2, 2026
biswjitt-cttopadhzaz

হাসপাতালে অভিনেতা বিশ্বজিৎ, কলকাতা সফর স্থগিত

July 2, 2026

Latest News

Ronbir

কাপুর পরিবারে একমাত্র রণবীর প্রথমবারেই মাধ্যমিক পাশ করেন

Salman Khan

সালমানের ভাবমূর্তি রক্ষায় নতুন মোড়

biswjitt-cttopadhzaz

হাসপাতালে অভিনেতা বিশ্বজিৎ, কলকাতা সফর স্থগিত

অভিনেত্রী কায়ডু লোহার

‘আমি ইভ-টিজারের মাথা ফাটিয়ে দিয়েছিলাম’

Apu Biswas

অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘শিকার’ নিয়ে যা জানা গেল

জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

Samantha Ruth Prabhu

মা হচ্ছেন সামান্থা, নিশ্চিত করলেন নিজেই

আলিয়া

শীর্ষে আলিয়া, পারিশ্রমিক ২৫ কোটি

govinda-sunita

গোবিন্দর পরকীয়া নিয়ে ভাবলে আমার ডায়াবেটিস বেড়ে যাবে : সুনীতা

জেবুন্নেসা আফরোজ

জুলাইয়ের আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো জেবুন্নেসা আফরোজকে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa