Advertisement
জুমবাংলা ডেস্ক : নীলফামারীর জলঢাকায় স্ত্রী মনিরা সুলতানাকে অপহরণের অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন বর্তমান স্বামী সেলিমুর রেজা।

সোমবার রাতে মনিরার সাবেক স্বামী মোরশেদুর রহমান মিনারসহ ছয়জনের বিরুদ্ধে জলঢাকা থানায় মামলা করেন তিনি। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ওসি (তদন্ত) ফজলুল হক।

অভিযুক্ত মোরশেদুর রহমান মিনার কুড়িগ্রামের উলিপুর উপজেলার মহশিন আলীর ছেলে। মনিরা জলঢাকা উপজেলায় ব্র্যাক কর্মসূচি সংগঠক হিসেবে কর্মরত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১০ বছর আগে মোরশেদুর রহমান মিনারের সঙ্গে মনিরা সুলতানার বিয়ে হয়েছিল। সংসার জীবনে বনিবনা না হওয়ায় ২০২০ সালের নভেম্বরে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মনিরা সুলতানাকে বিয়ে করেন সেলিমুর রেজা।

সেলিমুর রেজার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। তার বাবার নাম শাহজাহান আলী। বর্তমানে তিনি নীলফামারী সদরের কাজিরহাট ব্র্যাক অফিসে কর্মসূচি সংগঠক হিসেবে কর্মরত রয়েছেন।

এজাহারে আরো উল্লেখ করা হয়, বিয়ে বিচ্ছেদের পর থেকে মনিরাকে উত্ত্যক্ত করেন স্বামী মোরশেদুর রহমান মিনার। এ ঘটনায় এর আগেও তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছিল।

ঘটনার দিন সোমবার সকালে ব্র্যাক অফিস জলঢাকার বগুলাগাড়ী থেকে ভ্যানে চড়ে আমরুলবাড়ি এলাকায় কিস্তি আদায়ে যাচ্ছিলেন মনিরা সুলতানা। পথে আমরুলবাড়ি এলাকায় মনিরা সুলতানার পথরোধ করেন সাবেক স্বামী মিনার। পরে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সাবেক স্বামীর বিরুদ্ধে মনিরা সুলতানাকে তুলে নেয়ার বিষয়টি আমলে নিয়ে আমরা কাজ করছি। অভিযুক্তকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.