
স্থানীয়রা জানান, নয়ন ও তার স্ত্রী পাপিয়া উভয়েরই বয়স কম হওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হত। বুধবার রাতেও তাদের ঝগড়া হয়। এ সময় নয়ন স্ত্রীর ওপর রাগ করে বাড়ির পাশের রেল লাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



