Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক স্ত্রীর সম্পত্তির হিসাবে অসঙ্গতি, কাঠগড়ায় ব্রিটেনের অর্থমন্ত্রী
আন্তর্জাতিক

স্ত্রীর সম্পত্তির হিসাবে অসঙ্গতি, কাঠগড়ায় ব্রিটেনের অর্থমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 28, 20202 Mins Read

স্ত্রীর সম্পত্তির হিসাবে অসঙ্গতি, কাঠগড়ায় ব্রিটেনের অর্থমন্ত্রী

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রী ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পত্তির হিসাব সরকারের কাছে স্পষ্টভাবে উল্লেখ না করার অভিযোগ উঠেছে ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনকের বিরুদ্ধে।

নিজস্ব তদন্তের ভিত্তিতে এ ব্যাপারে অসঙ্গতি নিয়ে বিস্ফোরক দাবি করেছে যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্র। এ ঘটনার জেরে অস্বচ্ছতার অভিযোগে অভিযুক্ত ইনফোসিস কর্মকর্তা নারায়ণ মূর্তির জামাই ভারতীয় বংশোদ্ভূত ঋষি।

২০০৯ সালে নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তির সঙ্গে বিয়ে হয় ঋষির। ইনফোসিসের পরিচালকমণ্ডলীর সঙ্গে সরাসরি যুক্ত অক্ষতা। বাবার সংস্থায় কমপক্ষে ৪৩ কোটি পাউন্ডের শেয়ার রয়েছে তার।

সেই সূত্রে ব্রিটেনের অন্যতম সম্পদশালী নারী তিনি। অথচ সংবাদপত্রটির দাবি, ঋষির জমা দেওয়া তথ্য বলছে, ব্রিটেনে শুধু একটি ছোটো বাণিজ্যিক সংস্থা চালান অক্ষতা!

আইন অনুসারে নিজের পাশাপাশি নিকট-আত্মীয়দের আর্থিক লেনদেন সম্পর্কে সম্পূর্ণ তথ্য সরকারের কাছে উল্লেখ করতে হয় ব্রিটেনের সকল মন্ত্রীকে।

আত্মীয়দের তালিকায়, বাবা-মা, ভাই-বোনের পাশাপাশি মন্ত্রীদের জীবনসঙ্গী এবং তার পরিবারের সম্পত্তির খতিয়ানও জমা দেওয়া প্রয়োজন সরকারের কাছে।

মন্ত্রী বা তার সম্পর্কিতদের কারো আর্থিক লেনদেনের সূত্রে উদ্ভূত কোনো সমস্যার জেরে নাগরিক পরিষেবার ক্ষেত্রে যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্যই এই ব্যবস্থা।

তবে ঋষির বিরুদ্ধে অভিযোগ, তিনি শুধু স্ত্রী ছাড়া পরিবারের বাকি কারো সম্পত্তির খতিয়ান জমা দেননি এবং স্ত্রীর ক্ষেত্রেও সম্পূর্ণ তথ্য দেননি।

মার্কিন সংবাদপত্রটির নিজস্ব তদন্তের ভিত্তিতে ওই রিপোর্টে দাবি করা হয়, ঋষির স্ত্রী এবং তার পরিবারের কাছে ইনফোসিসের বিপুল অঙ্কের শেয়ার রয়েছে। যার সামগ্রিক পরিমাণ ১৭০ কোটি পাউন্ডের কাছাকাছি।

শুধু ব্রিটেনে ওই সংস্থাটিতে কাজ করেন কয়েক হাজার মানুষ। সরকার এবং একাধিক নাগরিক সংগঠনের সঙ্গেও বিভিন্ন সময়ে চুক্তিবদ্ধভাবে কাজ করেছে সংস্থাটি। তবে এর কিছুই নাকি উল্লেখ করেননি ঋষি।

এছাড়া, অ্যামাজ়ন এবং মূর্তিদের এক লগ্নিকারী সংস্থার যৌথ উদ্যোগে ভারতে ৯০ কোটি পাউন্ডের একটি কর্মকাণ্ড রয়েছে। ‘জেমি অলিভার’ এবং ‘ওয়েন্ডি’জ বার্গার’ ভারতে যারা চালায় ব্রিটেনের সেই সংস্থাটিতেও অক্ষতার শেয়ার রয়েছে। এ ছাড়াও ব্রিটেনের আরও পাঁচটি সংস্থার সঙ্গে তিনি যুক্ত। কিন্তু এসব উল্লেখ করা হয়নি।

অথচ সংস্থাগুলোতে তিনি পরিচালক পদে রয়েছেন কিংবা সরাসরি সেখানকার শেয়ারহোল্ডার হিসেবে। সেই তালিকায় অন্যতম ইটন কলেজের ছাত্রছাত্রীদের জন্য টেলকোট প্রস্তুতকারী এক সংস্থা।

তবে তার সঙ্গে যোগাযোগ করা হলেও সংবাদপত্রটির তোলা অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঋষি সুনকের। মেলেনি অক্ষতা মূর্তির বয়ানও।

সূত্র : আনন্দবাজার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa