Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ স্ত্রী মারা গেলেও দাফন করতে দিচ্ছেন না স্বামী
বিভাগীয় সংবাদ

স্ত্রী মারা গেলেও দাফন করতে দিচ্ছেন না স্বামী

By Sibbir OsmanDecember 24, 2019Updated:December 24, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় সফুরা খাতুন (৪৫) নামে মধ্যবয়সি এক নারীর রহস্যজনক মৃত্যুর পর লাশ দাফনে বাধা দেয়ার অভিযোগ উঠেছে নিহতের স্বামীর বিরুদ্ধে।
স্ত্রী মারা গেলেও দাফন করতে দিচ্ছেন না স্বামী

Advertisement

সোমবার সকাল ৮টার দিকে ওই নারীর মারা গেলেও মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দাফন দূরের কথা কবরও খনন করতে পারেনি স্বজনরা।

এসব তথ্য জানিয়েছেন মৃত সফুরা খাতুনের প্রথম ঘরের ছেলে লোকমান হাকিম। সফুরা খাতুন সাতকানিয়া থানার সোনাকানিয়া ইউনিয়নের সেনেরহাট বাজার এলাকার অলু মিয়ার মেয়ে। ২০০৬ সালে সফুরা খাতুনের স্বামী আবুল কাশেম মারা গেলে একই এলাকার মোস্তফা আলী নামে প্রতিবেশী একজনকে বিয়ে করেন তিনি।

মৃত সফুরা খাতুনের দ্বিতীয় স্বামী মোস্তফা আলীর দাবি, তার স্ত্রী ঠুনকো বিষয় নিয়ে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে।

তবে মৃতের আগের সংসারের দ্বিতীয়পুত্র লোকমান হাকিমের অভিযোগ, তার মা সফুরা খাতুনকে নির্যাতন করে হত্যার পর সৎবাবা মোস্তফা আলী কথিত বিষপানে আত্মহত্যার গুজব ছড়িয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে মৃতের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। এরপর লোহাগাড়ার বড় হাতিয়া কুমিরা ঘোনা ৭নং ওয়ার্ডে গ্রামের বাড়িতে নেয়া হয় দাফনের জন্য। আর সেখানে কবর দিতে বাধা হয়ে দাঁড়ান মোস্তফা আলী ও তার প্রথম স্ত্রীসহ ছেলে-মেয়ে।

মৃত্যুর বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ‘বড় হাতিয়া কুমিরা ঘোনা ৭নং ওয়ার্ডের সফুরা খাতুনের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কবর দিতে বাধা দেয়ার বিষয়ে আমাদের কেউ জানায়নি। খবর নিয়ে দেখছি।’

মৃত সফুরা খাতুনের লোহাগাড়ার বড় হাতিয়া কুমিরাঘোনা ৭নং ওয়ার্ডের আবুল কাসেমের সংসারে তার চার ছেলে এক মেয়ে রয়েছে। ২০০৬ সালে তার স্বামী আবুল কাসেমের মৃত্যুর পর একই গ্রামের ৬ সন্তানের জনক মোস্তফা আলীকে দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করেন।

মৃত সফুরা খাতুনের ছেলে লোকমান হাকিমের অভিযোগ, গত ২২ ডিসেম্বর রাতে তার মা সফুরা খাতুনকে সৎবাবা মোস্তফা আলী কয়েক দফা মারধর করে। পরের দিন ২৩ ডিসেম্বর সোমাবার সকাল ৮টার দিকেও সফুরাকে ফের মারধর করেন। এরপর দুপুরের দিকে স্থানীয়দের কাছ খবর পান তার মায়ের মৃত্যু হয়েছে।

লোকমান হাকিম বলেন, ‘আমাদের মায়ের মৃত্যুর খবর পেয়ে সৎবাবা মোস্তফা আলীর বাসায় যাই। সেখানে গিয়ে বিভিন্নজনের সাথে কথা বলে জানতে পারি আমাদের মা যখন মৃত্যু যন্ত্রণায় বাসায় ছটফট করছিলেন সে সময় সৎবাবা মোস্তফা আলী বাসায় ছিলেন। স্থানীয়রা মাকে উদ্ধার করে হাসপাতালে নিতে এগিয়ে গেলেও সৎবাবা মোস্তফা আলী হাসপাতালে নিতে দেয়নি। আমাদের বিশ্বাস মাকে দফায় দফায় নির্যাতনের পর বিষ জাতীয় কিছু খাইয়ে দিয়েছে অথবা গলাটিপে হত্যার পর কথিত বিষপানের গুজব ছড়িয়েন। কারণ লাশের মুখে বিষের কোনো গন্ধ নেই ‘

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মো. বেলাল জানান, মোস্তফা আলী প্রথম স্ত্রী ও ৬ সন্তান থাকা অবস্থাতেই পাঁচ সন্তানের জননী সফুরা খাতুনকে বিয়ে করেন। এরপর তারা একটি ভাড়া বাসা নিয়ে একই গ্রামে আলাদাভাবে বসবাস শুরু করেন। পাঁচ বছরের সংসার অবস্থায় সোমবার সফুরা খাতুনের মৃত্যু হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa