
সীতাকুন্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, জঙ্গল সলিমপুর এলাকার হাশেম-লায়লীর ২৭ বছর সংসার জীবনে তারা নিঃসন্তান ছিলেন। এ নিয়ে প্রায়ই দুজনের মধ্য ঝগড়া হতো। সম্প্রতি হাশেম দ্বিতীয় বিয়ে করতে উদ্যোগ নেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া চরম পর্যায়ে পৌঁছায়। বৃহস্পতিবার সামাজিকভাবে তারা বৈঠকও করেন। ঘর থেকে লোকজন চলে যাওয়ার পর ফের বিবাদে জড়িয়ে পড়েন দুজন। এ সময় স্বামীর স্পর্শকাতর স্থানে লাথি মারেন স্ত্রী। এতে মৃত্যু হয় হাশেমের। এ ঘটনার পর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



