Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বুধবার দেশের ১ম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

বুধবার দেশের ১ম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By Sibbir OsmanSep 13, 2022, 6:36 PM Asia/DhakaUpdated:Sep 13, 2022, 6:36 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: বুধবার দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীদেশে প্রথমবার সেন্টার বেইজড সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনকে ঘিরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
(বিএসএমএমইউ) ক্যাম্পাসে এখন সাজ সাজ রব।

আগামীকাল ১৪ সেপ্টেম্বর বুধবার ভার্চুয়ালি যুক্ত হয়ে ৭৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে এ হাসপাতালে থাকছে প্রায় সাড়ে ৭০০ বেড। এর মধ্যে থাকবে ১০০টি আইসিইউ ও ১০০টি ইমার্জেন্সি বেড।

কর্তৃপক্ষ বলছে, বিশেষ এ হাসপাতালের চিকিৎসা খরচও থাকবে জনসাধারণের হাতের নাগালে।

এক ছাদের নিচে সর্বাধুনিক সব সেবা পাওয়া যাবে। একই হাসপাতালে বহুমুখী বিশেষায়িত চিকিৎসা চলবে। এ ধারণা থেকেই প্রস্তুত করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালটি। ১৩ তলাবিশিষ্ট হাসপাতালটির রয়েছে দ্বিতল বেজমেন্ট। ৭৫০ শয্যার হাসপাতালে বিভিন্ন বিভাগে থাকছে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার আইসিইউ।
হাসপাতাল
জরুরি বিভাগে থাকবে ১০০ শয্যা, ভিভিআইপি, ভিআইপি কেবিন। ডিল্যাক্স শয্যা ২৫টি। হাসপাতালটিতে এক্স-রে, এমআরআই, সিটি-স্ক্যানসহ অত্যাধুনিক সব ডায়াগনস্টিক সুবিধাও রাখা হয়েছে। আছে পাঁচটি স্পেশালাইজড সেন্টার। জরুরি বিভাগ, কার্ডিয়াক সেন্টার, লিভার ও কিডনি প্রতিস্থাপন ইউনিট এবং মা ও শিশুর ইউনিট। আর সর্বাধুনিক রোবোটিক সার্জারি।

বিশেষায়িত এ হাসপাতালটি পরিচালনার জন্য চিকিৎসকসহ প্রায় ৬১০ স্বাস্থ্যকর্মীকে উন্নত প্রশিক্ষণে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে।

এখানে চিকিৎসা ব্যয় কেমন হবে এমন প্রশ্নে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউ থেকে কিছুটা বেশি হলেও তা থাকবে সাধারণের নাগালের মধ্যে।

উপাচার্য বলেন, লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট এ হাসপাতালে করা যাবে। এখানে সেন্টার বেজ কাজ হবে, যেমন মা ও শিশুদের জন্য একটা সেন্টার থাকবে, নেফেরোলজির জন্য একটা সেন্টার থাকবে, কিডনি ডায়ালাইসিস এ ধরনের সব সেন্টার রয়েছে। যদিও নতুন করে তৈরি করা হচ্ছে হাসপাতালটি, কিন্তু এখানে খরচ বেশি হবে না। বর্তমানে বিএসএমএমইউর খরচের চেয়ে একটু বেশি হবে। সেই ক্ষেত্রে সক্ষমতার মধ্যেই থাকবে; তার মানে এই না যে, গরিবদের চিকিৎসা হবে না। গরিবদেরও হবে বড়লোকদেরও হবে।

২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি উপস্থিত হয়ে এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে হাসপাতাল নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেছিলেন।

মাইকিং করে ৩০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি!

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
হত্যার অভিযোগ

মা’দ’কা’সক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা-বাবা, জেল থেকে বের হয়ে বাবাকে খু’ন

May 23, 2026, 9:13 AM Asia/Dhaka
বাবা হলেন

ফের বাবা হলেন আশরাফুল

May 23, 2026, 8:51 AM Asia/Dhaka
গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

May 23, 2026, 8:36 AM Asia/Dhaka
Latest News
হত্যার অভিযোগ

মা’দ’কা’সক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা-বাবা, জেল থেকে বের হয়ে বাবাকে খু’ন

বাবা হলেন

ফের বাবা হলেন আশরাফুল

গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

থাকবেন না

ট্রাম্প জুনিয়রের বিয়ে হবে বাহামাস দ্বীপপুঞ্জে, থাকবেন না বাবা ট্রাম্প

জরুরি নির্দেশনা

ভূমি মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

জ্বালানি

১ লাখ টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

তারেক

আজ ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্যুৎ

রক্ষণাবেক্ষণ কাজের কারণে যেসব এলাকায় ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp