Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home স্বল্প সুদের ঋণের খবর কেন জানেন না দেশে ফিরতে বাধ্য হওয়া প্রবাসীরা?
জাতীয়

স্বল্প সুদের ঋণের খবর কেন জানেন না দেশে ফিরতে বাধ্য হওয়া প্রবাসীরা?

By Saiful IslamNovember 8, 20214 Mins Read
Advertisement


ফারহানা পারভীন : বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আজ রবিবার দেশটির কয়েকটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে বিদেশ ফেরত প্রবাসী শ্রমিকরা স্বল্প-সুদে এবং সহজ শর্তে পুনর্বাসন এবং অভিবাসন ঋণ নিতে পারবে।

করোনাভাইরাস মহামারির কারণে যখন প্রায় ৪ লক্ষের মত প্রবাসী শ্রমিক দেশে ফেরত আসে তখন সরকার নানা উদ্যোগ গ্রহণ করে।

ফেরত আসা শ্রমিকদের নামের তালিকা তৈরি করা থেকে শুরু করে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কিভাবে তারা ঋণ পেতে পারে সেটাও জানিয়েছিল।

কিন্তু মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে অনেক ফেরত আসা শ্রমিক এখনো জানেন না এসব বিষয়।

তথ্যের অভাব, জটিল প্রক্রিয়া
লক্ষ্মীপুরের জাহাঙ্গীর আলম। ১৬মাস আগে মহামারির কারণে সৌদি আরব থেকে দেশে ফিরে আসতে বাধ্য হন।

বিবিসিকে তিনি বলেন, কীভাবে, কোথায় ঋণ নিতে হবে সেটা তিনি জানেন না।

“আমাদের গ্রামে অনেকে আছে যারা ফেরত এসেছে। কিন্তু এই খবরটা জানে না। যেমন আমিও জানি না। জানলে ঋণ নিয়ে একটা কিছু করে পরিবার চালাতে পারতাম”।

মি. আলম এখন চট্টগ্রামে একটা দোকানে কাজ করেন। তিনি বলেন, “বিদেশ থেকে যা শিখেছি তার উপর একটা ট্রেনিং থাকলে বা টাকা পাইলে এতদিনে ভালোভাবে দাঁড়িয়ে যেতাম”।

দিনাজপুরের সুফিয়া খাতুন ওমান থেকে দেশে এসেছেন গতবছরের নভেম্বর মাসে। দুই বছরের বেশি সময় সেখানে ছিলেন। কিন্তু মহামারির কারণে তিনি কাজ হারান এবং দেশে চলে আসতে বাধ্য হন। তিনি বলছিলেন এখন তিনি একটা মুরগীর খামার করতে চান কিন্তু কীভাবে শুরু করবেন বা অর্থ কোথায় পাবেন কিছুই জানেন না।

“ঋণ নেয়ার জন্য কি করতে হবে আমি জানি না। এখানে আমার আশে পাশে যারা আছে তাদের কাছ থেকেও কিছু শুনিনি। এদিকে আমি ঋণ করে গিয়েছি, সেই ঋণের টাকাই পরিশোধ করতে পারিনি।এখন যে কি করবো ভাষা খুঁজে পাচ্ছি না” বলেন তিনি।

২০২০ সালের ডিসেম্বর মাসে সৌদি আরব থেকে ফিরেছেন টাঙ্গাইলের কটিয়াদির শিরিন আক্তার। চার বছর গৃহকর্মীর কাজ করেছেন তিনি সৌদি আরবে। দেশে ফেরার পর এখন তার হাতে কোন টাকাপয়সা নেই ।

তিনি বলেন, “শুনেছি ঋণের এর কথা। কিন্তু যেসব কাগজপত্র লাগবে সেসব জোগাড় করা আমার জন্য কঠিন। যদি এই কাজটা সহজ করতো তাহলে আমরা বুঝতে পারতাম। এখন অনেক কিছুই বুঝতে পারছি না”।

কারা ঋণ নিয়েছেন
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এর হিসেব অনুযায়ী ২০২০ সালের এপ্রিলের ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত বাংলাদেশে ফেরত এসেছে ৪ লক্ষ ৮ হাজার ৪শ আট জন।

এর মধ্যে ২৮টি নির্দিষ্ট দেশ থেকে এসেছে ৪ লক্ষ ৮ হাজার ২শ ৬২টি জন।

বাকি ১৪৬জন এসেছে অন্যান্য দেশ থেকে। বাংলাদেশ সরকার এই ফেরত আসা প্রবাসীদের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

সবচেয়ে বড় উদ্যোগটি ছিল ৭০০ কোটি টাকার তহবিল ঘোষণা। প্রথমে ২০০ কোটি এবং পরে ৫০০ কোটি টাকা সরকার- প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের সহজ শর্তে ঋণ ঘোষণা করে।

প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক বলেন, এখন পর্যন্ত ১৬ হাজার মানুষকে ঋণ দেয়া হয়েছে।

মি. হক বলেন, “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে যে দুইশো কোটি টাকা পাওয়া গিয়েছিল সেখান থেকে ১৩০ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে, আর সরকারি তহবিল থেকে ৫০০ কোটি টাকা দেয়া হয়েছিল সেখান থেকে ৩৭০ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে”।

সারাদেশে প্রবাসী কল্যান ব্যাংকের ৮৯টা শাখা রয়েছে উল্লেখ করে মি. হক বলেন, মানুষ জানে না এই বিষয়ে তিনি একমত নন।

পত্রিকায় বিজ্ঞাপন যথেষ্ট না
বেসরকারি সংস্থা ব্র্যাক এর অভিবাসন বিভাগের প্রধান শরিফুল ইসলাম বলেন, শুধু পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে এসব প্রবাসী শ্রমিকদের পর্যন্ত খবর পৌঁছানো যাবে না।

“যখন বিমানবন্দরে তারা অবতরণ করছেন, সেখান থেকে যদি তাদেরকে এই সেবার বিষয়ে জানানো হত তাহলে সবচেয়ে ভালো হত। একই সঙ্গে বিমানবন্দরে তাদের তালিকা তৈরি করে ফেলতে পারলে পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করে সেবাটা তাদের কাছে পৌঁছে দেয়া যায়, তখন সে ঠিক করবে সেবাটা সে নেবে নাকি নেবে না। এখনো পর্যন্ত অনেক মানুষ এই সেবাটার কথা জানে না”।

“এখানে সেবাপ্রার্থী এবং দাতা উভয়পক্ষের সমন্বয়হীনতা রয়েছে” বলেন মি. ইসলাম।

এদিকে করোনাভাইরাস মহামারি শুরুর পর প্রবাসী শ্রমিক যারা ফেরত এসেছিল তাদের একটা তালিকা করার কয়েক দফায় চেষ্টা করেছিল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো।

কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কারো কাছে সামগ্রিক কোন তালিকা নেই।

সূত্র : বিবিসি বাংলা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তদন্ত

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার

February 6, 2026
সিদ্ধান্ত

‘বিভাজনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই’

February 6, 2026
জামায়াত আমির

নতুন ও ইনসাফভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

February 6, 2026
Latest News
তদন্ত

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার

সিদ্ধান্ত

‘বিভাজনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই’

জামায়াত আমির

নতুন ও ইনসাফভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

হস্তান্তর

‘সর্বোচ্চ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করা হবে’

স্বল্পচাপ

আজ সন্ধ্যা পর্যন্ত যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

শফিকুল আলম

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে : শফিকুল আলম

ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.