Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ স্বামীকে ‘তালাক’ দিয়ে যুবলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে অনশন
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

স্বামীকে ‘তালাক’ দিয়ে যুবলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে অনশন

By Shamim RezaOctober 22, 20192 Mins Read

bhaluka_leader_love_Fasting
যুবলীগ নেতা মহসিন আলম। ছবি : সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিয়ের দাবিতে যুবলীগের এক নেতার বাড়িতে অনশন করছেন তার প্রেমিকা। গতকাল সোমবার দুপুর থেকে অনশন করছেন তিনি। যুবলীগ নেতার বাড়ি উপজেলার বিরুনীয়া বাজার এলাকায়।

যুবলীগের ওই নেতার নাম মহসিন আলম। তিনি উপজেলার ৫ নম্বর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর থেকে তিনি বাড়ি থেকে পালিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন আলমের সঙ্গে একই এলাকার বিবাহিত এক তরুণীর দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। পাশের গফরগাঁও উপজেলার এক ব্যক্তির স্ত্রী ওই তরুণী।

যুবলীগ নেতা মহসিন বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীর স্বামীকে তালাক দিতে বলেন। পরে ওই তরুণী গত ১৭ অক্টোবর তার স্বামীকে তালাক দিয়ে চলে আসেন।

ওই তরুণী বলেন, ‘মহসিনের কথামতো স্বামীকে তালাক দিয়ে ২৩ মাসের কন্যা শিশুকে ফেলে চলে আসছি। চারদিন পার হলেও আমাকে বিয়ে না করায় সোমবার দুপুর থেকে তার বাড়িতে এসে অনশন করছি।’

মহসিনের বড় বোন কবিতা আক্তার বলেন, ‘মহসিনের চার বছরের একটি কন্যা রয়েছে। তার স্ত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ওই তরুণী যেহেতু তার স্বামীকে ছেড়ে চলে এসেছে, মহসিন বাড়িতে নেই, সে আসলে আমরা তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করব।’

মহসিনের বাবা আবদুল হেলিম ফকির বলেন, ‘ছেলে বাড়ি আসলে তার সাথে কথা বলে সমাধান করা হবে।’

ওই তরুণীর প্রেমের বিষয়টি স্বীকার করে যুবলীগ নেতা মহসিন আলম জানান, ওই মেয়ের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তবে বাড়িতে ওঠার বিষয়টি একটি চক্রান্ত।

ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইদুল ইসলাম জানান, মেয়ে এখনো মহসিনের বাড়িতেই রয়েছে, ওই বাড়ি গিয়ে বিষয়টি সমাধান করা হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেদুয়ান সারোয়ার রব্বানী বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে বিস্তারিত কিছু জানা নেই।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : আমাদের সময়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

July 1, 2026
Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

July 1, 2026
Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

July 1, 2026

Latest News

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa