Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সড়কে নেই কোন বাস, রিকশা-অটোরিকশার ভাড়া দ্বিগুণ
জাতীয় স্লাইডার

সড়কে নেই কোন বাস, রিকশা-অটোরিকশার ভাড়া দ্বিগুণ

By Shamim RezaNovember 5, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। সকাল থেকে গণপরিবহন, পণ্যপরিবহন বন্ধ রয়েছে। এই ধর্মঘটে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। জরুরি পণ্য পরিবহন, জরুরি চিকিৎসা সেবার কাজে ঘর থেকে বের হওয়া মানুষ গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প পরিবহনের খোঁজে দিশেহারা। যাত্রীরা বলছেন, অটোরিকশা ও সিএনজি ছাড়া কোনো পরিবহন নেই রাস্তায়। এ সুযোগে সিএনজি ও রিকশা ভাড়া নেওয়া হচ্ছে অনেক বেশি।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর শ্যামলী, ফার্মগেট, মিরপুর, আসাদগেট, ধানমন্ডি, কলাবাগান, সায়েন্স ল্যাবরেটরি এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিন সরকারি ছুটির দিন থাকায় রাস্তায় আজ তেমন মানুষ বের না হলেও মোটামুটি ভিড় লক্ষ্য করা গেছে।

মিরপুর থেকে মহাখালী যাবেন ব্যবসায়ী তরিকুল ইসলাম। তিনি বলেন, মিরপুর-১০ নম্বর থেকে বাসে মহাখালী যাওয়ার ভাড়া মাত্র ১৫ টাকা। আর সিএনজিতে গেলে ১০০ থেকে ১২০ টাকা লাগে। সেখানে আজ সিএনজি ভাড়া চাচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা। যখন সিএনজি নিতে চাইলাম, তখন ভাড়া শুনে তো অবাক। যখনি বাস বন্ধ থাকে তখনি রিকশা বা সিএনজি চালকরা সাধারণ মানুষকে জিম্মি করে বেশি ভাড়া আদায় করে।

রিকশার চাহিদা বেশি থাকায় রিকশাচালকরাও সুযোগ বুঝে বেশি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। নিউমার্কেট থেকে ফর্মগেট আসা আসাদ হোসেন বলেন, ‘আগে নিউমার্কেট থেকে ফার্মগেট পর্যন্ত যেতে ৪০-৫০ টাকা রিকশা ভাড়া লাগত। এখন রিকশাচালকরা ১০০-১৫০ টাকা চাইছেন। এত বেশি ভাড়া দিয়ে কীভাবে যাব? সিএনজি ভাড়া চায় ২০০ থেকে ২৫০ টাকা।’

যাত্রী লাইজু আক্তার বলেন, সিএনজিচালিত অটোরিকশায় মিরপুর-১ থেকে কারওয়ান বাজারে আসতে ভাড়া লাগে ১৫০ টাকা থেকে ২০০ টাকা। সেখানে এখন ৩০০ থেকে ৩৫০ টাকার নিচে চালকদের সঙ্গে কথাই বলা যায় না।

মিরপুর-১ নম্বর ওভারব্রিজের নিচে কথা হয় রিকশাচালক মালেক হোসেনের সাথে। ভাড়া বাড়িয়ে নেওয়ার কারণ চাইলে তিনি জানান, গণপরিবহন বন্ধ থাকার কারণে তাদের আয় একটু বেশি হচ্ছে। তবে খরচও বাড়ছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে বেশি ভাড়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
অন্তর্বর্তী সরকারের

অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩ শতাংশ

February 5, 2026
ভোটার স্থানান্তর

ঢাকায় কোন আসনে কত ভোটার স্থানান্তর

February 5, 2026
Logo

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

February 5, 2026
Latest News
অন্তর্বর্তী সরকারের

অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩ শতাংশ

ভোটার স্থানান্তর

ঢাকায় কোন আসনে কত ভোটার স্থানান্তর

Logo

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

Law

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

Onumodon

শিল্পাঞ্চলের ছুটি সমন্বয় করার অনুমোদন

পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য সিস্টেম দায়ী : পররাষ্ট্র উপদেষ্টা

সেনাসদর

নির্বাচনে নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী : সেনাসদর

ইসি কর্মকর্তা

৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু

সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.