Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযাদ্ধা আর নেই
বিভাগীয় সংবাদ রাজশাহী

সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযাদ্ধা আর নেই

By Saiful IslamJanuary 13, 20202 Mins Read

সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযাদ্ধা আর নেই

Advertisement
জুমবাংলা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন পুলিশ বীর মুক্তিযাদ্ধা আবুল হোসেন (৮০)।

রোববার বেলা সাড়ে ৩ টায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ছেলে মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২ জানুয়ারি শহরের বাগানপাড়ার বাড়ী থেকে শহরের উদ্দেশে বের হলে মুক্তিযাদ্ধা আবুল হোসেনকে চাপা দেয় ভাটা মালিক বাদশার ইট বহনকারী অবৈধ যান ‘কুত্তাগাড়ি’। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। ১১ দিন রাজারবাগ পুলিশ লাইনের আইসিইউতে ছিলেন। পাবনা পুলিশ ঘাতক যানটি আটক করলেও নুর আলম নামক স্থানীয় এক নেতা প্রভাব খাটিয়ে তা ছাড়িয়ে নেয়।

জাহাঙ্গীর আলম আরও জানান, পুলিশ সপ্তাহ শুরু হলে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজপি কে জানানো হয়েছে। রোববার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনে গার্ড অব অনার প্রদানের পর সোমবার (১৩ জানুয়ারি) তার লাশ পাবনায় আনা হবে এবং দাফন করা হবে।

পরিবার জানায়, ১৯৭১ সালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন পুলিশের হাবিলদার আবুল হোসেন। এ সময় মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন।

পাবনা সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, এ ব্যাপারে নিহতের ছেলে বাদি হয়ে ইটভাটার মালিক বাদশা, ‘কুত্তাগাড়ি’র ড্রাইভার এবং স্থানীয় নেতা নুর আলমসহ ৫ জনকে আসামি করে পাবনা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026
মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

July 8, 2026
লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

July 8, 2026

Latest News

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa