
নিহতরা হলেন- উপজেলার হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পার্থ কুমার দাস (৩৬) ও সদস্য রুপন্ন কুমার দাস (৩০)। পার্থ উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের ডালিম কুমার দাসের ছেলে ও রুপন্ন একই এলাকার সত্য নারায়ণ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় একটি মাছবাহী পিকআপ ভ্যান মোটরসাইকেলটি চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী রুপন্ন দাস ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় পার্থ দাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলনে, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। তবে চালক ও পিকআপ ভ্যানকে আটক করা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



