
লেকল্যান্ড পার্কস এবং রিঅ্যাকশন অধিদপ্তর স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে সাপ-রহস্য উদ্ঘাটন করতে নামে। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ফ্লোরিডায় পানিতে বাস করা সাপদের এখন প্রজনন ঋতু। তাই সঙ্গীদের সঙ্গে সময় কাটাতে তারা এভাবে হইচই করছে। জানা গেছে, লেকের চারপাশে টেপ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মানুষকে সতর্ক করতে সেখানে লিখে দেয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা।
লেকল্যান্ড পার্কস এবং রিঅ্যাকশন অধিদপ্তরের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, ‘প্রজনন ঋতু শুরু হওয়ায় লেকে সাপ জড়ো হয়েছে। এরা খুব একটা বিষধর নয়। মানুষ আগে থেকে আক্রমণ না করলে সাপগুলো সহজে তাড়া করে না। মৌসুম শেষ হলেই তাদের আলাদা-আলাদা জায়গায় চলে যাওয়ার কথা। ইকোসিস্টেমের জন্য সাপ খুব গুরুত্বপূর্ণ। তাই তাদের বিরক্ত করা উচিত নয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



