Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হঠাৎ ২ স্কুলছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে ১১শ কোটি টাকা
আন্তর্জাতিক

হঠাৎ ২ স্কুলছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে ১১শ কোটি টাকা

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 16, 2021Updated:September 16, 20212 Mins Read
হঠাৎ ২ স্কুলছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে ১১শ কোটি টাকা
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে স্কুল ইউনিফর্মের জন্য অনুদান দেয় দেশটির কেন্দ্রীয় সরকার। সেই অর্থ এসেছে কি না জানতে ব্যাংকে গিয়েছিল দেশটির বিহার অঙ্গরাজ্যের দুই ছাত্র। সেখানে গিয়ে রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড় তাদের। দেখা গেলো, একজনের অ্যাকাউন্টে এসেছে ৬০ কোটি, আরেকজনের অ্যাকাউন্টে জমা পড়েছে পাক্কা ৯০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১শ কোটি টাকা)। অ্যাকাউন্টে বিপুল অংকের অর্থ দেখে চক্ষু চড়কগাছ ছাত্রদের। এ খবর জানতে পেরে হইচই পড়ে যায় ব্যাংকের অন্দমহলেও। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা’র।

খবরে বলা হয়, সম্প্রতি বিহারের কাটিহার জেলার পাসতিয়া গ্রামে ঘটেছে এ ঘটনা। সেখানকার দুই স্কুলছাত্র গুরুচন্দ্র বিশ্বাস ও অসিত কুমারের অ্যাকাউন্টে যথাক্রেমে ৬০ কোটি ও ৯০০ কোটি রুপি জমা পড়েছে।

জানা যায়, স্কুল ইউনিফর্মের অর্থ জমা হয়েছে কি না জানতে স্টেট ব্যাংকের স্থানীয় সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার (সিপিসি)-এ গিয়েছিল ওই দুই ছাত্র। উত্তর বিহার গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের, সেখানেই জমা পড়ে বিপুল অর্থ। খবর ছড়াতেই চাঞ্চল্য শুরু হয়ে যায় পুরো এলাকায়।

অবশ্য ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মনোজ গুপ্তা সঙ্গে সঙ্গেই দুজনের অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার প্রক্রিয়া বন্ধ করে দেন। তবে কীভাবে এত অর্থ দুই স্কুলছাত্রের অ্যাকাউন্টে গেলো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও এ বিষয়ে জানানো হয়েছে।

তবে শুধু ছাত্রদেরই নয়, সম্প্রতি দেশটির এক শিক্ষকের অ্যাকাউন্টেও সাড়ে পাঁচ লাখ রুপি আচমকা জমা হয়। ব্যাংকের ভুলে তার অ্যাকাউন্টে একসঙ্গে এত অর্থ চলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঝামেলা বাঁধে যখন রঞ্জিত দাস নামে ওই ব্যক্তি অর্থ ফেরত দিতে অস্বীকার করেন। তার দাবি, সরকার তাকে অর্থ দিয়েছে, ব্যাংক তা অবৈধভাবে ফেরত চাইছে।

রঞ্জিত দাস পুলিশকে বলেছেন, মহামারি পরিস্থিতিতে সরকার ওই অর্থ আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে। আজকাল নানা ধরনের ব্যাংকিং প্রতারণা হচ্ছে। এজন্য আমি অর্থ ফেরত দিতে চাইনি। তাছাড়া, প্রয়োজন হওয়ায় সেখান থেকে ১ লাখ ৬০ হাজার রুপি খরচও করে ফেলেছি। সরকার সহায়তা পাঠানোয় আমি খুশি। নাহলে আমার খালি অ্যাকাউন্টে এত অর্থ আসবে কীভাবে?

তবে রঞ্জিত দাসের এ কথায় মন ভরেনি পুলিশের। ব্যাংকের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) গ্রেফতার করা হয়েছে তাকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

June 22, 2026

Latest News

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa