অলীক কল্পনা

Advertisement

হরমুজ প্রণালিতে ‘নিঃশর্ত চলাচল’ এখন আর বাস্তবতা নয়, এটি কেবলই কল্পনা বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইন নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে তেহরান। একই সঙ্গে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘যদি হরমুজ প্রণালি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানো হয়, তা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের কোনও নিয়মই উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরানকে বাধা দিতে পারে না।’

রোববার (১৯ এপ্রিল) কাতা ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাসের একটি মন্তব্যের জবাবে ইসমাইল বাঘাই এই বক্তব্য দেন। কাল্লাস বলেছিলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালির মতো সমুদ্রপথে চলাচল ‘খোলা ও টোলমুক্ত’ থাকতে হবে।

তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

এর জবাবে বাঘাই বলেন, ‘আর হরমুজে ‘নিঃশর্ত ট্রানজিট’? যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের ফলে যখন মার্কিন সামরিক উপস্থিতি এই প্রণালির আশপাশে চলে এসেছে, তখনই সেই ধারণাকেবলই কল্পকাহিনী হয়ে গেছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.