Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হরিরামপুরে নির্বাচনী সহিংসতায় ১৫ জন আহত
ঢাকা বিভাগীয় সংবাদ

হরিরামপুরে নির্বাচনী সহিংসতায় ১৫ জন আহত

By iNews DeskDecember 31, 20212 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকার প্রার্থী মোঃ বিল্লাল হোসেনের ১০ জন সমর্থক এবং স্বতন্ত প্রার্থী আরব আলীর ৫ জন সমর্থক আহত হয়েছে। এদের মধ্যে নৌকা পক্ষের দুই প্রার্থীর অবস্থা সংকটাপন্ন, উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নেয়া হচ্ছে।
হরিরামপুরে নির্বাচনী সহিংসতায় ১৫ জন আহত

Advertisement

আহতদের মধ্যে বিল্লাল হোসেনের পক্ষের ২ জনকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। বাকি ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় মানিকগঞ্জ সদরে পাঠানো হয়েছে। অবস্থা সংকটাপন্ন বলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর কোন একটি হাসপাতালে পাঠানো হচ্ছে। আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরব আলীর পক্ষের ৫ জনকে মানিকগঞ্জ সদরে পাঠানো হয়েছে।

নৌকার প্রার্থী মোঃ বিল্লাল হোসেন মুঠোফোনে জানান, শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচার প্রচারণা করার সময় পুর্ব পরিকল্পনা অনুযায়ী প্রায় ৬০ থেকে ৭০ জন বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা করে স্বতন্ত চেয়ারম্যান প্রার্থী আরব আলীর সমর্থকেরা। এতে তার ১০ জন কর্মী মারত্বক আহত হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী আরব আলী মুঠোফোনে জানান, গত কয়েকদিন ধরেই বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে আসছিল নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেনের লোকজন। দুপুরের দিকে আমার সমর্থকেরা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে নির্বাচনী প্রচার করার সময় নৌকার পক্ষের ৪০ থেকে ৫০ জন লোক লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় তার ৫জন কর্মী আহত হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. লিটন জানান, দুপুরের দিকে ১০ জন আহত অবস্থায় এবং বিকেলের দিকে আরো ৫ জন, মোট ১৫ জন জখম অবস্থায় চিকিৎসা নিতে আসছিল, এরমধ্যে ২ জনকে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে, একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেরে দেয়া হয়েছে, আর বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় মানিকগঞ্জ সদরে পাঠানো হয়েছে। নৌকা পক্ষের সমর্থক সিলেকশনে বিজয়ী মেম্বার তারাব আলী বলেন, আমাদের পক্ষের দুজনের অবস্থা খুবই সংকটাপন্ন। জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে রেফার্ড করেছে।

এ ব্যাপারে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ইউপি নির্বাচন নিয়ে উভয়ে পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মানিকগঞ্জে আ.লীগের ২০ নেতাকর্মীকে বহিষ্কার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa