আন্তর্জাতিক ডেস্ক: হাইতিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় চার জনের মৃত্যু হয়েছে ও একজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, দারিদ্রপীড়িত ক্যারিবীয় এ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ব্যাপক বন্যার কারণে তিন জনের মৃত্যুর এবং একজনের নিখোঁজ থাকার কথা জানা গেছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে চতুর্থজন প্রাণ হারায়।
হাইতির কমপক্ষে ২০টি পৌরসভা এ দুর্যোগপূর্ণ আবহওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতি কর্তৃপক্ষ জানায়, এতে আড়াই হাজারেরও বেশি ঘরবাড়ি বন্যাকবলিত হয়ে পড়েছে এবং তিনটি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে।
তিন লাখ বাসিন্দার হাইতির দ্বিতীয় বৃহত্তম নগরী ক্যাপ-হাইতিয়েন এ খারাপ আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পার্শ্ববর্তী আরো অনেক এলাকা প্লাবিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



