Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হাওর পাড়ের লাখো মানুষের ভরসা যখন নৌকা
বিভাগীয় সংবাদ

হাওর পাড়ের লাখো মানুষের ভরসা যখন নৌকা

By rskaligonjnewsAugust 10, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: জীবন, সংগ্রাম ও জীবিকা সবকিছুতেই প্রয়োজন নৌকা। দিনের শুরু থেকে রাতের আঁধার কিংবা বেঁচে থাকার অন্যতম মাধ্যম এই নৌকা। বলছি হাওর পাড়ের লাখো মানুষের প্রাণের গল্প। বছরের ছয় মাস যাদের জীবন কাটে পানিতে ভেসে। নৌকাই যেন বেঁচে থাকার একমাত্র সহায় সম্ভব।

নৌকা

নেত্রকোণার হাওরাঞ্চলে চলাচলের একমাত্র বাহন নৌযান। বছরের পর বছর হাওরের মানুষরা চলেন ঝুঁকি নিয়ে। ফলে প্রায়শই ঘটে দুর্ঘটনা। তারপরও নেই সচেতনতা। গত তিন বছর আগে মদনের উচিৎপুর হাওরে বেড়াতে এসে একসঙ্গে ১৮ জন পানিতে ডুবে মারা যায়। এর পরের বছর কলমাকান্দার গুমাই নদীতে নৌকাডুবে মারা যায় ১১ জন। কিন্তু নেই তেমন কোনো উদ্যোগ। এদিকে, ঝুঁকিপূর্ণ নৌ চলাচলে তদারকি করছে স্থানীয় প্রশাসন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নেত্রকোণার হাওরাঞ্চল মানেই বেশ কয়েকটি উপজেলার সিংহভাগ এলাকায় থৈ থৈ পানি। বর্ষা মৌসুমজুড়ে একমাত্র চলাচলের মাধ্যম হচ্ছে নৌকা। বাজার থেকে শুরু করে সদরে আসতে যেতে নৌকাই মাধ্যম। শিশু-বৃদ্ধ ও নারী সকলেই যেন অভ্যস্ত। তারপরও প্রায় সময় শোনা যায় নৌকাডুবে প্রাণহানির ঘটনা। কিন্তু এসব নৌযান চলাচলে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেন না নৌকা চালক ও যাত্রীরা।

Advertisement

এদিকে হাওরের অপার সৌন্দর্য উপভোগ করতে নৌকায় ঘুরতে আসেন অনেকে। কখনো কখনো স্কুল-কলেজ ও মাদরাসা থেকেও পিকনিক করতে চলে আসেন নেত্রকোণার হাওরে। অনেকে জানে না সাঁতার। গত ২০২০ সালের ৫ আগস্ট ময়মনসিংহ থেকে একটি মাদরাসার প্রায় অর্ধশত শিক্ষার্থী ও শিক্ষক এসেছিলেন মদনের উচিৎপুর হাওরে। কিন্তু বৈরী আবহাওয়া এবং চালকের অধিক মুনাফা লাভের কারণে ট্রলার ডুবে মারা যান ১৮ জন। এরপর সেই ঘটনায় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি নৌ পুলিশের টহলসহ নৌকাগুলোতে লাইফ জ্যাকেট এবং ফিটনেস বিহীন নৌকা নিষেধসহ বেশকিছু সুপারিশ দিলেও মানছেন না কেউই।

পরের বছর ১১ আগস্ট কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে নৌকাডুবে ১১ জন নিহত হন। এ বছর ৭ জুলাই পুর্বধলার কংশ নদে নৌকাডুবে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটে। এছাড়াও প্রায়ই নৌকাডুবির ঘটনায় এক-দুজন নিহতের ঘটনা ঘটে। কিন্তু দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ে না বলে অভিযোগ তুলেন স্থানীয়রা।

জানা গেছে, এ বছর ২৬ লাখ ৫০ হাজার টাকায় উচিৎপুর ঘাটটি ইজারা দেয় প্রশাসন। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০টি নৌকা চলে বিভিন্ন এলাকায়।

স্থানীয় পরিতোষ দাস ও ফয়েজ আহমেদ হৃদয় বলেন, নৌকার মাঝিরা ফিটনেস বিহীন নৌকা যেমন চালায় তেমন সচেতনতা নেই। ট্রলার ডুবির পরপর তদন্ত কমিটি গঠন করে তারা চালকসহ ইজারাদারদের বাঁচিয়ে দিয়ে বৈরী আবহাওয়াকে দোষ দিয়েছে। কিন্তু সেখানে কয়েকটি সুপারিশ ছিল। যেগুলোর কোনোটাই বাস্তবায়নের লক্ষ্য দেখা যায়নি। নৌ পুলিশ নেই। চলে ফিটনেস বিহীন নৌকা। এমন ঝুঁকিতেই এই হাওরাঞ্চলের মানুষ।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনূর রহমান জানান, এ ব্যাপারে তারা ইজারাদার ও নৌকা চালকদের প্রতিনিয়ত সচেতন করে যাচ্ছেন। স্থানীয়দের মাঝেও সচেতনতায় বিভিন্ন স্বেচ্ছাসেবীদের নিয়ে সচেতনতা কাজ করে যাচ্ছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (মদন খালিয়াজুরী উপজেলা) সার্কেল অফিসার রবিউল ইসলাম বলেন, আমরা সব সময় সচেতন করছি। সেইসঙ্গে নিরাপত্তার জন্য দিনে-রাতে টহল থাকে পুলিশ। এছাড়াও লাইফ জ্যাকেট ও ফিটনেস বিহীন কোনো জলযান নজরে পড়লেই ব্যবস্থা নেয়া হয়।

শখের আম বাগানে আমিনুলের বাজিমাত

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa