Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

By Shamim Rezaজুন 14, 20262 Mins Read

নোয়াখালীর হাতিয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে ভুক্তভোগী কিশোরী ও তার মায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই পুলিশ কর্মকর্তাকে তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা

Advertisement

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম মো. খোরশেদ আলম (৫৯)। তিনি হাতিয়া উপজেলার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক ছিলেন। পরে তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

আজ রোববার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা ওই তদন্ত কেন্দ্রের মেসে রান্নাবান্নার কাজ করার সুবাদে কিশোরীও সেখানে মাঝেমধ্যে যাতায়াত করত। কিশোরীর অভিযোগ, ঘর ঝাড়ু দেওয়া ও বিছানা ঠিক করার অজুহাতে ডেকে নিয়ে খোরশেদ আলম তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে মুখ বন্ধ রাখার জন্য টাকা ও মোবাইল কিনে দেওয়ার প্রলোভন দেখানো হতো। লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি গোপন রাখলেও, গত ৫ জানুয়ারি এক ঘটনার পর কিশোরী তার মাকে সব খুলে বলে।

কিশোরীর মায়ের দাবি, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর স্থানীয় প্রভাবশালী কয়েকজন পুলিশের পক্ষ নিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

এদিকে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো দাবি করে পুলিশ পরিদর্শক মো. খোরশেদ আলম বলেন, ‘আমি থানার ভেতরে নিজ বাসায় একা থাকতাম। আমার বাসায় কোনো মহিলা কাজ করত না। তারা মইনুল নামে এক এসআইয়ের বাসায় কাজ করত। মইনুল পুলিশের আইন পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকায় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে লেখি; এর কারণে সে জাহাজমারা তদন্ত কেন্দ্র থেকে বদলি হয়ে চলে যায়। এই মেয়ের মা ওই এসআই মইনুলের বাসায় কাজ করত।’

তিনি দাবি করেন, ‘এসআই মইনুল এই মেয়ে ও মেয়ের মাকে দিয়ে আমার বিরুদ্ধে এই সাজানো নাটক সাজিয়েছেন, যা ইতিপূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখেছেন যা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। আমাকে হাতিয়া থেকে সরানোর জন্য চক্রান্ত করে এই ঘটনা সাজানো হয়েছে।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

হাতিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ‘অনেক আগে এ ধরনের একটি অভিযোগ উঠলে সার্কেল কর্মকর্তার তদন্তে সত্যতা মেলেনি বলে জেনেছি। তবে শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিক ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে এই বিষয়ে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি, এবং ভুক্তভোগী পরিবারও যোগাযোগ করেনি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
পুলিশ কর্মকর্তা
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

জুন 14, 2026
মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 14, 2026
মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

জুন 14, 2026
Latest News
Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

Ghior

ঘিওরে যুবদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য, ভাঙনের ঝুঁকিতে জনপদ

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa