
অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভূমি) মো. সারোয়ার সালাম জানান, জব্দ করা চাল কর্মহীন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করতে বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু ইউপি সদস্য ইকবাল হোসেন তা বিক্রির উদ্দেশ্যে বাজারের ইউছুফের দোকানে মজুত করেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, চাল জব্দের ঘটনার পর হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদ হোসেনকে বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামি করা হয়েছে ইউপি সদস্য ও ব্যবসায়ীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



