সভাপতি মোঃ মিরাজুল আল মিশকাত (বামে) এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান (ডানে)
Advertisement

হাবিপ্রবি প্রতিনিধি: আগামী এক বছরের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক মানবকণ্ঠের মোঃ মিরাজুল আল মিশকাত এবং দৈনিক আনন্দবাজার পত্রিকার আজিজুর রহমান।

আজ (১৭ নভেম্বর) সকালে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন হাবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেমকে  (পদাধিকার বলে) প্রধান উপদেষ্টা করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি আবির আল রাশিক (বিজনেস বাংলাদেশ), যুগ্ম সাধারাণ সম্পাদক আব্দুল্লাহ আল মুবাশ্বির (বাংলা ট্রিবিউন), সাংগঠনিক সম্পাদক সোয়াদুজ্জামান সোয়াদ (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক আহনাফ শাহরিয়ার সোহাগ (দৈনিক সমাচার), দপ্তর সম্পাদক যোবায়ের ইবনে আলী (দৈনিক আমার সংবাদ) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: তানভির আহমেদ (জুমবাংলা)।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন-মোঃ আবু সাহেব (ক্যাম্পাস লাইভ ২৪), হাবীবুর রহমান (আলোকিত সময়), মাসুদ রানা (দ্যা ক্যাম্পাস ২৪) ও সন্মানিত সদস্য সাদিকুর রহমান উজ্জ্বল (দৈনিক অধিকার)।

এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে  রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ ফজলুল হক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের দিনাজপুর জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল, দৈনিক যুগান্তরের দিনাজপুর জেলা প্রতিনিধি একরাম তালুকদার ও দৈনিক কালের কন্ঠের দিনাজপুর জেলা প্রতিনিধি এমদাদুল  হক মিলন।

হাবিপ্রবির উপাচার্য ও হাবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মু. আবুল কাসেম নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তোমরা হলে সমাজের দর্পণ, জাতির বিবেক। সততা, ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কখনো পিছুপা হবেনা। কোন সংবাদ আমার বিরুদ্ধে গেলেও তা প্রচার করবে। আমার সময় আর বেশি নেই, দু মাসের  কিছু দিন বেশি আমার মেয়াদ, এরমধ্যে আমার পক্ষে বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা মঙ্গলজনক তা আমাকে জানালে আমি তা করার চেষ্টা করবো, এজন্য সবার থেকে তথ্য সহযোগিতা চাই।’

আজকের অনুষ্ঠানে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন সঙ্কটসহ প্রধান সমস্যাগুলো উপাচার্য মহোদয়ের নিকট তুলে ধরেন।

নবনির্বাচিত সভাপতি মিরাজুল আল মিশকাত নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমার উপর আস্থা রেখে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সকলের কাছেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাবিপ্রবি সাংবাদিক সমিতি প্রতিনিয়ত চেষ্টা করছে হাবিপ্রবির সমসাময়িক সকল সমস্যা গণমাধ্যমে তুলে আনতে।  এক্ষেত্রে আমি আমার সংগঠনের পক্ষ থেকে হাবিপ্রবির সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিসহ সকল শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতা কামনা করছি।’

কার্যনির্বাহী পরিষদের নির্বাচন রবিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদারকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.