Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হামাসের প্রধান হিসেবে ইসমাইল হানিয়া পুননির্বাচিত
আন্তর্জাতিক

হামাসের প্রধান হিসেবে ইসমাইল হানিয়া পুননির্বাচিত

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 2, 20211 Min Read
হামাসের প্রধান হিসেবে ইসমাইল হানিয়া পুননির্বাচিত
ইসমাইল হানিয়া
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইসমাইল হানিয়া ফিলিস্তিনী সংগঠন হামাসের প্রধান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত হয়েছেন। সোমবার কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেন।

এক বিবৃতিতে হামাস বলেছে, তাদের রাজনৈতিক প্রধান হিসেবে ইসমাইল হানিয়ার পুননির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়েছে।

হানিয়ার বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়, আভ্যন্তরীণ এই নির্বাচনে হাজার হাজার সদস্য অংশ নিয়েছে।

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, আবারও হামাস প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি সংগঠনে তাঁর প্রভাব ও নিয়ন্ত্রণ আরও মজবুত করবেন।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ইসমাইল হানিয়া এ পদে রয়েছেন। তিনি গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। শেখ আহমেদ ইয়াসিন ২০০৪ সালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। এর পর হামাসে ইসমাইল হানিয়ার প্রভাব আরও দৃঢ় হয়।

এদিকে হামাসের হুমকির কারণে ২০০৭ সাল থেকে ইসরাইল গাজার ওপর অবরোধ আরোপ করে রেখেছে। চলতি বছরের মে মাসে ইসরাইলের হামলায় ২৬০  ফিলিস্তিনি নিহত হয়। গাজা থেকে ছোঁড়া রকেট হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছে।

পরে মিসরের মধ্যস্থতায় দুই পক্ষ অস্ত্রবিরতি চুক্তি মেনে নেয়।

বাস্তববাদী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ইসমাইল হানিয়া নির্বাসিত জীবন যাপন করছেন। তিনি তুরস্ক ও কাতারে ভাগাভাগি করে থাকেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa