
বুধবার (২৫ মার্চ) বিকালে সেনাবাহিনীর তত্বাবধানে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার স্বজনসহ ৫ শিশুকে চট্টগ্রাম সেনা নিবাসে নিয়ে আসে। এরপর তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
সাজেকের শিয়ালদাহসহ আশপাশের পাহাড়ি এলাকায় আরো অন্তত ১২০ শিশু অসুস্থ অবস্থায় রয়েছে। গত ২ সপ্তাহে সেখানে হামের প্রাদুর্ভাবে ৫ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়। মঙ্গলবার থেকে অসুস্থদের চিকিৎসার দায়িত্ব নেয় সেনাবাহিনী। হেলিকপ্টারে তারা সেখানে মেডিকেল টিম পাঠিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



