নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: পারিবারিক কলহে গাজীপুরের শ্রীপুরে হারপিক পান করে কাকলি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Gazipur

Advertisement

মৃত গৃহবধূ উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাবুল হোসেন লাভলুর স্ত্রী। তার বাবার নাম আলী আক্কাস তালুকদার, বাড়ি নেত্রকোনা জেলায় আটপাড়া উপজেলার পানিয়াজান পূর্বপাড়া গ্রামে।

এর আগে গত ৩ মার্চ ওই গৃহবধূ হারপিক লিকুইড পান করে অসুস্থ হলে স্বজনরা প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে মাঝেমধ্যেই পারিবারিক কলহ লেগে ছিল। এই জেরে গৃহবধূ কাকলী আক্তার হারপিক লিকুইড খেতে পারেন।’

শ্রীপুরে থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম বলেন, ‘পারিবারিক কলহের জেরে গত ৩ মার্চ হারপিক লিকুইড পান করে অসুস্থ হয়ে পড়ে গৃহবধূ কাকলী। এরপর তার শ্বশুর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বুধবার (১৩ মার্দুচ) পুরে তার মৃত্যু হয়েছে। স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃতের বাবার বাড়ির লোকজনের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google