Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু

By rskaligonjnewsMay 4, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ১২ তলায় নামাজের কক্ষের দেয়ালের পাশের ফাঁকা স্থান দিয়ে ১০ তলায় পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) রাতে পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু

Advertisement

নিহত জিল্লুর রহমান (৭০) গাজীপুরের কাপাসিয়া থানার দরদরিয়া এলাকার কাসেম আলীর ছেলে। তিনি ওই হাসপাতালে ব্রেন স্ট্রোক করে ১২ তলার মেডিসিন বিভাগের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান রুবিনা ইয়াসমিন। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মো. কামরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিহতের স্ত্রী ধূমপান করতে বারণ করলে পাশের নামাজের কক্ষে গিয়ে একপাশে দাঁড়িয়ে ধূমপান করছিলেন জিল্লুর রহমান। এক পর্যায়ে রাত পৌনে ১১টার দিকে তিনি সেখানে মাথা ঘুরে কক্ষের দেয়ালের পাশে ফাঁকা স্থান নিয়ে ১২ তলা থেকে ১০ তলায় পড়ে যান এবং গুরুতর জখম হন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী জানান, নামাজের ঘরের দরজা তালাবদ্ধ না থাকা এবং ওই কক্ষের দেয়ালের পাশে থাকা লম্বালম্বি দেড়/দুই ফুট প্রস্থের ফাঁকা স্থানটি নেট দিয়ে আটকানো থাকলে এ দুর্ঘটনাটি ঘটত না। এ ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গণপূর্ত বিভাগকে একাধিকবার জানালেও তারা ব্যবস্থা নেয়নি। তবে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাজীপুর সদর থানা পুলিশের ওসি মো. রফিউল করিম রাফি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দেশের তরুণ প্রজন্ম কৃষিখাতের পরিবর্তনের: রিমি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa