Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার পাবনায় ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
বিভাগীয় সংবাদ স্লাইডার

পাবনায় ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

By Hasan MajorSeptember 28, 20232 Mins Read

পাবনায় ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

Advertisement
জুমবাংলা ডেস্ক: বহুল কাঙ্খিত ৫০০ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এই উপলক্ষে তিনি এক বিশেষ মোনাজাতে অংশ নেন।

রাষ্ট্রপ্রধান অতি দ্রুত এই হাসপাাতালের নির্মাণ কাজ শুরু করতে স্বাস্থ্য বিভাগ, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি বলেন, আজ ঈদে মিলাদুন্নবী, আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী তাদের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। আজ আবার জাতির পিতা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন।

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান ও দীর্ঘায়ু কামনা করেন।

পরে তিনি সাহাবুদ্দিন সাংবাদিকদের কাছে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের পটভূমি তুলে ধরেন।

উচ্ছ্বসিত রাষ্ট্রপতি বলেন, “আজকের দিনটি পাবনাবাসীর জন্য মহেন্দ্রক্ষণ। প্রধানমন্ত্রীর জন্মদিনে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আমি আনন্দিত।”

তিনি বলেন, একটি মেডিক্যাল কলেজ তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন তার সাথে একটি আধুনিক হাসপাতাল থাকে। হাসপাতালটি নির্মাণের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে।

পাবনায় ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতিতিনি বলেন, ২০০৮ সালে পাবনা মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি শুরু হয়। এরপর থেকে কেউ এটি (হাসপাতাল) নিয়ে মাথা ঘামায়নি, চিন্তাও করেনি।

এসময় রাষ্ট্রপতির ছেলে মোঃ আরশাদ আদনান, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সহ বেসামরিক, সামরিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান এ নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ।

রাষ্ট্রপতি গতকাল বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা আসেন।

গতরাতে তিনি পাবনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করেন।

রাষ্ট্রপতি আগামীকাল ঢাকা ফিরবেন।-বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

June 26, 2026
Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

June 26, 2026
Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

June 26, 2026

Latest News

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa