
জানা যায়, ৮ মাস আগে আলী আমজদ ওই কিশোরীকে ধর্ষণ করে। ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়। বর্তমানে ওই কিশোরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এর আগে শনিবার বিকেলে সন্তান জন্মের পর নবজাতক কন্যাশিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতে রেখে ওই কিশোরী ও আলী আমজদ পালিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার ওই কিশোরীর আপন ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। রাতেই অভিযুক্ত আলী আমজদকে গ্রেফতার করে পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আসামিকে বুধবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ওই কিশোরীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) শিশুটিকে সিলেট ‘ছোটমনি নিবাস’ পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



