Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় হাসপাতালে চিকিৎসক-নার্স সংখ্যা বাড়ানো দরকার : ড. মোমেন
জাতীয় বিভাগীয় সংবাদ

হাসপাতালে চিকিৎসক-নার্স সংখ্যা বাড়ানো দরকার : ড. মোমেন

By জুমবাংলা নিউজ ডেস্কApril 23, 2022Updated:April 23, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্স সংখ্যা আরও বাড়ানো দরকার।

আব্দুল মোমেন
ফাইল ছবি
Advertisement

তিনি আজ শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে যোগদান করা নার্সিং কর্মকর্তাদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী বলেন, একসময় দেশে প্রতি ১০ হাজার মানুষের জন্য একজন চিকিৎসক ও ৫ হাজারের জন্য একজন নার্স ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হাসপাতালগুলোতে প্রচুর সংখ্যক চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়ায় এই পরিসংখ্যান অর্ধেকে নেমে এসেছে।

বহির্বিশ্বে নার্স চাহিদা প্রচুর উল্লেখ করে তিনি বাংলাদেশের নার্সদের কমিউনিকেশন স্কিল (যোগাযোগ দক্ষতা) বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুর, জাপানের সঙ্গে কথা বলেছি। যোগাযোগ দক্ষতা বাড়াতে পারলে তারা আমাদের জনবল নিতে রাজি আছে।’

একইসঙ্গে দেশে হাসপাতালের পরিধি বাড়ানো দরকার বলে মনে করেন ড. মোমেন। বিত্তবানদের প্রতি সিলেটে হাসপাতালে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে আমাদের লোকেরা বিদেশে গিয়ে চিকিৎসা নেবে না। এই অর্থ এখানে খরচ করে তারা উন্নত চিকিৎসা নিতে পারবে। বাইরের লোকজন চিকিৎসা নিতে সিলেটে আসবে। এদিকে এখনই নজর দেওয়া দরকার।’

সিলেট নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকায় ওসমানী হাসপাতালের দ্বিতীয় ইউনিট স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। এই জায়গা নির্ধারণ করে দ্রুত জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

ড. এ কে আব্দুল মোমেন এমপি আরও বলেন, ‘ওসমানী হাসপাতালে নয়নাভিরাম একটি বাগান দরকার। উন্নত দেশগুলোতে হাসপাতালের সামনে দৃষ্টিনন্দন বাগান ও গাছ-গাছালি রয়েছে। সেগুলো দেখে এবং বাগানে বসে অনেক রোগী মানসিক প্রশান্তি পায় এবং শরীর-মনের অনেক উন্নতি ঘটে। আমাদের ওসমানী হাসপাতালেও এরকম বাগান তৈরির উদ্যোগ নেওয়া হবে।’ এছাড়াও চিকিৎসক-নার্সদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) ওসমানী হাসপাতাল শাখার আয়োজনে বিএনএ ওসমানী শাখার সভাপতি শামিমা নাছরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. ময়নুল হক, ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান রোমান। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Tree

১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছ লাগানোর নির্দেশ

July 13, 2026
আবহাওয়া অফিস

বৃষ্টি কমবে কখন, যা জানালো আবহাওয়া অফিস

July 13, 2026
Tarek Rahman

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

July 13, 2026

Latest News

Tree

১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছ লাগানোর নির্দেশ

আবহাওয়া অফিস

বৃষ্টি কমবে কখন, যা জানালো আবহাওয়া অফিস

Tarek Rahman

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa