Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হাসপাতালে দেখা পাননি আইনজীবীরা, সম্রাটকে দেশের বাইরে নেওয়ার দাবি
আইন-আদালত বিভাগীয় সংবাদ

হাসপাতালে দেখা পাননি আইনজীবীরা, সম্রাটকে দেশের বাইরে নেওয়ার দাবি

By Sibbir OsmanOctober 8, 2019Updated:October 8, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবীরা।
সম্রাট

Advertisement

তারা বলছেন, সম্রাটের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো প্রয়োজন। বরাবরই দেশের বাইরে চিকিৎসা নেওয়া সম্রাটকে তাই তারা চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানাচ্ছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) চিকিৎসাধীন সম্রাটকে দেখতে এসে তারা সাংবাদিকদের এ কথা বলেন।

সম্রাটের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রধান আইনজীবী হিসেবে আদালতে লড়বেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা। তিনি সাংবাদিকদের বলেন, আজ আমরা আমাদের ক্লায়েন্ট ইসমাইল চৌধুরী সম্রাটকে দেখতে এসেছিলাম। কিন্তু আমাদের দেখতে দেওয়া হয়নি।

হীরা বলেন, তার (সম্রাট) শারীরিক অবস্থা অনেক খারাপ। গত ১০ সেপ্টেম্বর তার হার্টে পেসমেকার লাগানোর জন্য দেশের বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ১৪ সেপ্টেম্বর একটি অনুষ্ঠান থাকায় তিনি যেতে পারেননি। পরবর্তী সময়ের দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন। তাকে তো গ্রেফতারই করা হলো।

সম্রাটের এই আইনজীবী আরও বলেন, গতকাল (সোমবার, ৭ অক্টোবর) আমরা তার সঙ্গে দেখা করতে জেলগেটে গিয়েছিলাম। সেখানে অনেক প্রসিডিউর মেইনটেইন করে অনেক কষ্টের পর তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছিল। আমরা দেখতে পেয়েছি, তার শারীরিক কন্ডিশন ভীষণ খারাপ ছিল। দূর থেকেই উনি বলছিলেন, তার বুকে ব্যথা। তিনি খুবই অসুস্থ।

আফরোজা শাহনাজ পারভীন হীরা বলেন, তিনি (সম্রাট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি করেছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য যেন দেশের বাইরে পাঠানো হয়। তিনি সবসময় দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন। আমরাও দাবি করছি, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হোক।

পুলিশ জানিয়েছে, আদালতে ইসমাইল হোসেন চৌধুরীর রিমান্ড আবেদন করবে তারা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সম্রাটের আইনজীবী হীরা বলেন, আগে তো তার সুস্থতা। রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে, আগে উনি সুস্থ হয়ে ফিরে আসুক। তারপর না হয় রিমান্ডের আবেদন করা যাবে। এমনকি তাকে যদি জেলগেটেও জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানেও আইনজীবীর উপস্থিতিতে এবং সুস্বাস্থ্যের দিকে নজর রেখেই যেন তা করা হয়— আমরা এটুকু অনুরোধ রাখব সবার প্রতি।

এদিকে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক আফজালুর রহমান সাংবাদিকদের বলেন, সম্রাট তিন সদস্যের মেডিকেল টিমের অধীনে পর্যবেক্ষণে রয়েছেন। তার সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া গেলে আমরা বলতে পারব, তার শারীরিক অবস্থা কোন দিকে যাবে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

July 1, 2026
Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

July 1, 2026
Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

July 1, 2026

Latest News

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa