জুমবাংলা ডেস্ক : নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি না করায় মুমূর্ষু অবস্থায় ফিরিয়ে নেয়ার পথে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

করোনা আতঙ্কে চিকিৎসকরা বাবুল (৪৭) নামের ওই ব্যক্তির চিকিৎসা না করায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

গত বুধবার (১ এপ্রিল) পৌর এলাকার পূর্ব মালনীতে এ ঘটনা ঘটে। পরবর্তীতে তার গ্রামের বাড়ি পূর্বধলা উপজেলার নারায়ন ডহর এলাকায় নিয়ে যান স্বজনরা। তিনি অস্থায়ীভাবে শ্বশুরালয়ে বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাবুল গত ২ মাস আগে ঢাকা থেকে চলে এসে পৌর এলাকার পূর্ব মালনীতে তার শ্বশুরালয়ে অবস্থান করছিলেন। এ সময় তিনি একটি অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ নেন। গত বুধবার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানান স্বজনরা।

পরে তারা তাকে স্থানীয় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা ওই রোগীকে কোনো রকম চিকিৎসা সেবা না দিয়ে ফিরিয়ে দেন।

এদিকে, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এমন গুজব এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ওইদিন বেলা ১১টার দিকে মালনী আমগাছ তলা মসজিদ প্রাঙ্গণে অল্প কয়েকজনের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। ভয়ে লাশের কাছে কেউ যেতে চাননি। কয়েকজন নিকট আত্মীয় কোনো রকম জানাজা দিয়ে লাশ নিয়ে দ্রুত গ্রামের বাড়ি নারায়ন ডহর নিয়ে চলে যান।

এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফখরুজ্জামান জুয়েল সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যু হওয়া ব্যক্তিটি করোনা রোগী ছিলেন না।

আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. টিটু রায় জানান, ডাক্তাররা শিফ্টিংয়ে ডিউটি করেন। তাই বলা যাচ্ছে না কে ছিলেন সেই সময়। আর রোগীকে রেফার্ড করা হয়েছিলো কিনা জানতে হবে। শনিবার হাসপাতালে গিয়ে সকল তথ্য জানানো হবে বলেও তিনি জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.