জুমবাংলা ডেস্ক : জামিনে কারামুক্ত প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেয়া হয়।
রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাতটি শারীরিক সমস্যার কারণে রোজিনা ইসলামকে হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালত পাসপোর্ট জমা দেয়ার শর্তে ও পাঁচ হাজার টাকা মুচলেকায় রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন। পরে আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। আদালতে জামিনের কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে সাংবাদিক রোজিনা ইসলামকে বিকেল সোয়া ৪টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


