
তিনি আরও বলেন, গত ১৮ মে বগুড়ায় মহাসড়কের পাশে বাস স্ট্যান্ডে অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায় এই ব্যক্তিকে উদ্ধার করা হয়। সেই দিন রাত থেকেই আইসোলেশন ইউনিটে তার চিকিৎসা চলতে থাকে। পরে তার নমুনা সংগ্রহ করে শজিমেকে পাঠানো হলে ২০ মে ফলাফলে তার করোনার পজিটিভ আসে।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, মোহাম্মদ আলী হাসপাতাল থেকে করোনার রোগী পালানোর ব্যাপারে জেনেছি। আমরাও তাকে খোঁজার চেষ্টা করছি। সেই সাথে তার এলাকার ওসিকে বিষয়টি অবগত করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



