
ছত্তিশগড়ের বিজাপুরের গোরলায় ঘটনা। একজন গর্ভবতী মহিলাকে রান্নার বাসনে বসিয়ে নদী পার করা হল। তার পর ১৫ কিমি রাস্তা অনেক কষ্টে পার করে তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। তবে সেখানে গিয়েও তাঁর ঠিকঠাক চিকিত্সা হল না। ওই মহিলার বাড়ির লোক পরিবারের লোকজন চিকিত্সায় গাফিলতির অভিযোগ করেছে। জানা গিয়েছে, নদীর উপর কোনও ব্রিজ নেই বহুদিন ধরে। অন্য সময় লোকজন নৌকায় চেপে এপার থেকে ওপারে যায়। কিন্তু বর্ষায় নদী ফুলে-ফেপে উঠেছে। তাই নৌকা চলাচল করছে না। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে ওই গর্ভবতী মহিলাকে রান্নার বাসনে বসিয়ে নদীতে ভাসানো হল।
ঝুঁকি নিয়ে বর্ষার নদী পেরনোর পর লক্ষ্মী ইয়ালাম নামের ওই মহিলাকে ভোপালপট্টনম কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তির পরদিন তিনি প্রসব বেদনা অনুভব করেন। কিন্তু চিকিত্সকরা জানান, এখনও ডেলিভারির সময় হয়নি। এর পর দিনই ওই মহিলা সন্তান প্রসব করেন। চিকিত্সক ও নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ভোপালপট্টনমের ব্লক মেডিকেল অফিসার (বিএমও)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



