জুমবাংলা ডেস্ক : নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনটি প্রকল্প উদ্বোধন ও ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে।

Advertisement
এর আগে শনিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার দিকে নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠক শেষে পৌনে ২টার দিকে সমাপনী বক্তব্য রাখেন দুই দেশের প্রধানমন্ত্রী।
বক্তব্যে বাংলাদেশ-ভারত মৈত্রীর দীর্ঘস্থায়িত্ব কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে যৌথ সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্বে দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হচ্ছে। আমি বিশ্বাস করি, এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


