Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন হিজাব না পরে লাইভ কনসার্ট, গায়িকাকে ৭৪ বেত্রাঘাত
বিনোদন

হিজাব না পরে লাইভ কনসার্ট, গায়িকাকে ৭৪ বেত্রাঘাত

By Shamim RezaJune 21, 20262 Mins Read

হিজাব না পরে ইউটিউবে লাইভ কনসার্টে অংশ নেওয়ায় ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪টি বেত্রাঘাতের রায় দিয়েছেন দেশটির আদালত। এ গায়িকার টিমের আরো ৮ সদস্যকেও একই শাস্তি দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।

parasto

Advertisement

আদালতের নথিপত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, কুম প্রদেশের একটি ফৌজদারি আদালত শিল্পীদের ৭৪টি বেত্রাঘাত। পাশাপাশি দুই বছরের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাছাড়া আগামী দুই বছর শিল্প-সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে তারা অংশগ্রহণও করতে পারবেন না। তাদের বিরুদ্ধে ‘অশ্লীল ও অনৈতিক কনটেন্ট’ তৈরি ও অনলাইনে প্রকাশের মাধ্যমে জনশালীনতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

যদিও ইরানের বিচার বিভাগের সরকারি সংবাদ সংস্থা রায়টি এখনো প্রকাশ করেনি। মানবাধিকার সংগঠন ও নথি পর্যালোচনা করে আইনজীবীরা বলেছেন, “সরকারের বিধিনিষেধ অমান্য করা শিল্পীদের গ্রেপ্তার ও মামলার এই ধারাবাহিকতা ভিন্ন মতের সংস্কৃতি দমনের বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ।”

২০২৪ সালের ডিসেম্বরে ২৯ বছর বয়সি পারাস্তু আহমাদি হিজাব ছাড়া দেশাত্মবোধক ‘আজ খুনে জাভানানে ভাতান’ গানটি পরিবেশন করেন। লাইভস্ট্রিমে প্রচারিত সেই অনুষ্ঠানটি দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই পারাস্তু আহমাদি ও কয়েকজন সংগীতশিল্পীকে আটকের পর ছেড়ে দেওয়া হয়। ১২ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপরই তাদের গ্রেপ্তার করা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের অ্যাডভোকেসি পরিচালক বাহার গান্দেহারী বলেন, “হিজাব ছাড়া প্রকাশ্যে গান গাওয়ায় পারাস্তু আহমাদিকে ৭৪ বেত্রাঘাতের শাস্তি আবারো প্রমাণ করে যে, নিজেদের ভাবমূর্তি উন্নত করার লক্ষ্যে ইরানি কর্তৃপক্ষের প্রচার সত্ত্বেও দেশটির মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।”

এর আগে ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানায়, ইসলামিক প্রজাতন্ত্রের কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অপরাধে গায়িকা পারাস্তু আহমাদিকে গ্রেপ্তার করা হয়েছে। হিজাব ছাড়া কালো রঙের স্লিভলেস পোশাকে কনসার্টে পারফর্ম করেন তিনি।

পারাস্তু আহমাদিকে গ্রেপ্তারের পর সংগীতশিল্পীর আইনজীবী মিলাদ পানাহিপুর জানান, পারাস্তু আহমাদিকে উত্তর ইরান থেকে গ্রেপ্তার করা হয়। তার ব্যান্ডের সংগীতশিল্পীদের তেহরানে অবস্থিত তাদের স্টুডিওতে গ্রেপ্তার করা হয়। অবশেষে সেই মামলার রায় দিয়েছেন ইরানি আদালত।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর, নারীর অধিকার দেশটিতে বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে। কুর্দি ইরানি নারী জিনা মাহসা আমিনির মৃত্যুর পর ২০২২ সালে বিক্ষোভের ঝড় উঠেছিল। পরে ইরান সরকার বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালায়। যদিও ইরানের অনেক নারী কঠোর পোশাকবিধির পক্ষে নন; বিশেষ করে বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
লাইভ কনসার্ট
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জেনিফার উইনগেট

গোপনে বিয়ে করেছেন জেনিফার উইনগেট, পাত্র কে?

July 18, 2026
Tisha

তিশার ব্লাউজের জাদুতে মুগ্ধ সবাই

July 18, 2026
আনিকা মেরাজ

মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া কে এই আনিকা মেরাজ

July 18, 2026

Latest News

জেনিফার উইনগেট

গোপনে বিয়ে করেছেন জেনিফার উইনগেট, পাত্র কে?

Tisha

তিশার ব্লাউজের জাদুতে মুগ্ধ সবাই

আনিকা মেরাজ

মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া কে এই আনিকা মেরাজ

ছোট্ট অঞ্জলি

খুব নীরবে এই যন্ত্রণা সহ্য করেছি, বিরল রোগ নিয়ে সেই ছোট্ট অঞ্জলি

সানা খান

জানি না আমার শেষ পরিণতি কী হবে : সানা খান

Amir Khan

তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি!

অভিনেতা

১৫ বছরের দাম্পত্য শেষ, ডিভোর্সের ঘোষণা দিলেন ‘রামায়ণ’ অভিনেতা

নুসরাত ফারিয়া

আবারও আলোচনায় অভিনেত্রী নুসরাত ফারিয়া

ভাবনা

মক্কা থেকে ফিরেই মেলবোর্নের পথে ভাবনা

সরকারি চলচ্চিত্র অনুদান

সরকারি চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন যারা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa