ভারতের প্রধানমন্ত্রী হবেন

Advertisement
হায়দরাবাদের প্রভাবশালী রাজনীতিক ও সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান আসাদউদ্দিন ওয়ায়েসি বলেছেন, হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন।

তার এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। তারা এই বক্তব্যকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন।

শুক্রবার মহারাষ্ট্রের সোলাপুরে এক নির্বাচনি সমাবেশে ওয়াইসি বলেন, ‘পাকিস্তানের সংবিধানে বলা হয়েছে, শুধু একটি ধর্মের (ইসলাম) ব্যক্তিই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেন। কিন্তু ড. বাবাসাহেব আম্বেদকরের লেখা ভারতের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, যেকোনো নাগরিক প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি মেয়রও হতে পারেন।’

আরও পড়ুনঃ সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

তিনি আরো বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে এমন দিন আসবে, যখন আমি বা বর্তমান প্রজন্ম কেউই থাকব না, কিন্তু হিজাব পরা একজন নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন।’

ওয়াইসি বলেন, ‘আমি নিশ্চিত যে ওই দিন অবশ্যই আসবে…আপনারা (বিজেপি) মুসলমানদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়াচ্ছেন, তা বেশি দিন টিকবে না।’

সূত্র: দ্য হিন্দু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.