Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হিমঘরে ইইউ-চীন বিনিয়োগ চুক্তি
আন্তর্জাতিক

হিমঘরে ইইউ-চীন বিনিয়োগ চুক্তি

By জুমবাংলা নিউজ ডেস্কMay 5, 2021Updated:May 5, 20212 Mins Read

হিমঘরে ইইউ-চীন বিনিয়োগ চুক্তি

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আপাতত কূটনীতির কাছে হার মানল অর্থনীতি। ইইউ-চীন বিনিয়োগ চুক্তি হিমঘরে চলে গেল। খবর ডয়চে ভেলে’র।

চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। পাল্টা চীনও নিষেধাজ্ঞা জারি করেছে। এই উত্তপ্ত রাজনৈতিক আবহে বিনিয়োগ চুক্তির রূপায়ণ সম্ভবপর হচ্ছে না। কারণ, এখন যা পরিস্থিতি তাতে এই চুক্তির পক্ষে সায় দিচ্ছেন না ইইউ কূটনীতিকরা।

ইইউ কমিশনের সহ সভাপতি সংবাদসংস্থা এএফপিকে বলেছেন, বোঝা যাচ্ছে, এখন যেখানে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা রয়েছে, তখন এই চুক্তি সম্ভব নয়।

ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র ডিডাব্লিউকে জানিয়েছেন, চুক্তি অনুমোদনের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। প্রথমে আইনগত পর্যালোচনা হবে। সেটাও হয়নি। তিনি জানিয়েছেন, অনুমোদনের প্রক্রিয়াই বন্ধ রাখা হয়েছে। কারণ, বর্তমান পরিস্থিতিতে তা করে লাভ নেই।

মুখপাত্র জানিয়েছেন, চীন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা কোনোমতেই মেনে নেয়া যায় না। উইগুর মুসলিমদের প্রতি চীন যে ব্যবহার করছে, তার পরিপ্রেক্ষিতে ইইউ চীনের উপর নিষেধাজ্ঞা জারি করে।

ইইউ-চীন চুক্তি

ব্রাসেলস ও বেজিং নতুন বিনিয়োগ চুক্তি ২০২০ সই করেছিল। উদ্দেশ্য ছিল, বাণিজ্য ও বিনিয়োগের শর্ত বেঁধে দেয়া। সাত বছর ধরে আলোচনার পর গত ডিসেম্বরে তা সই হয়। কিন্তু এরপর ইইউ-র দেশগুলিকে তা অনুমোদন করতে হবে। ইউরোপীয় পার্লামেন্টকেও ছাড়পত্র দিতে হবে। তারপর তা চালু হবে। কিন্তু সেখানে প্রবল বিরোধিতা আসছে।

এই চুক্তির ফলে ইউরোপীয় কোম্পানিগুলি চীনের বাজারে ঢুকতে পারত। আর ইউরোপে চীনের বিনিয়োগের পথও প্রশস্থ হতো।

কিন্তু গত মার্চে ইইউ চীনের উপর নিষেধাজ্ঞা জারি করে। উইগুর মুসলিমদের উপর অত্যাচারের বিষয়টি নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। তারপর বেজিংও পাল্টা নিষেধাজ্ঞা জারি করে।

এরপর থেকেই চুক্তি নিয়ে নানা প্রশ্ন উঠছিল। এখন মনে করা হচ্ছে, তা ঠান্ডা ঘরে চলে গেল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

June 25, 2026
ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

June 25, 2026
বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

June 25, 2026

Latest News

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa