Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হিল্লা বিয়েতে অস্বীকৃতি গৃহবধূর, মাতবরদের কাণ্ড
বিভাগীয় সংবাদ রাজশাহী

হিল্লা বিয়েতে অস্বীকৃতি গৃহবধূর, মাতবরদের কাণ্ড

By Shamim RezaOctober 22, 2019Updated:October 22, 20192 Mins Read

weeding

Advertisement
জুমবাংলা ডেস্ক : স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে রাগের মাথায় ‘তালাক’ শব্দটি উচ্চারণ করেন তিনি। বিষয়টি জানতে পারেন গ্রামের মাতবর জালাল হোসেন। এরপর একের পর এক সালিস বসিয়ে ওই গৃহবধূকে (৫০) হিল্লা বিয়ের জন্য চাপ দেওয়া হয়। কিন্তু তাতে রাজি না হওয়ায় মাতবররা ওই গৃহবধূসহ তাঁর পরিবারকে একঘরে করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামে।

এদিকে এই ব্যাপারে জানতে চাইলে মাতবর জালালের ভয়ে কেউ মুখ খুলতে চায়নি। প্রতিবেশীরা জানায়, জালাল আওয়ামী লীগ সমর্থক। তাঁর অনেক ক্ষমতা। তাঁর বিরুদ্ধে কিছু বলার সাহস কারো নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দম্পতির এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। বড় ছেলে ঢাকায় বিকশা চালান। এক মেয়ের বিয়ে হয়েছে। ছোট দুই মেয়ে স্কুলে পড়ে। ১৫-২০ দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তখন রাগের মাথায় স্ত্রীকে তিনি ‘তালাক’ বলে ফেলেন। মাতবররা বিষয়টি জানতে পেরে এ নিয়ে গ্রামে সালিস ডাকেন। ওই সালিসে তিলকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জালাল হোসেন, ইউপি সদস্য বাদেশ আলী, ওয়ার্ড যুবলীগ নেতা মোকছেদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। সালিসে গৃহবধূকে হিল্লা বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ওই গৃহবধূ তাতে অস্বীকৃতি জানান। পরে এ নিয়ে কয়েকবার সালিস অনুষ্ঠিত হয়।

ওই গৃহবধূ বলেন, ‘সালিস ডেকে হিল্লা বিয়ে করতে তাঁরা চাপ দেন। একপর্যায়ে আমার স্বামী রাজি হয়; কিন্তু আমি রাজি হইনি। এ কারণে এখন কেউ আমাদের সঙ্গে কথা বলে না। মাতবররা সবাইকে বলে দিয়েছেন, কেউ যেন আমাদের সঙ্গে কথা না বলে। আমাদের একঘরে করে রাখা হয়েছে।’

মাতবর ও ইউপি সদস্য বাদেশ আলী বলেন, ‘ওই গৃহবধূকে নিয়ে গ্রামে সালিস হয়েছিল। সেখানে তাঁদের জমির বিষয়ে আলোচনা হয়। আমি তাঁকে হিল্লা বিয়ে করতে বলিনি। তিনি মিথ্যা বলছেন।’

হিল্লা বিয়েতে রাজি না হওয়ায় ওই পরিবারকে একঘরে করে রাখার বিষয়টি অস্বীকার করে মাতবর জালাল হোসেন বলেন, ‘তাঁদের নিয়ে গ্রামে সালিস হয়েছিল। কিন্তু সেখানে হিল্লা বিয়ের কোনো কথা হয়নি।’

তিলকপুর ইউপি চেয়ারম্যান সেলিম মাহবুব সজল ও আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, এই রকম কোনো ঘটনা তাঁদের জানা নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

July 9, 2026
Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

July 9, 2026
Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

July 9, 2026

Latest News

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa