আন্তর্জাতিক ডেস্ক : মনের মানুষটিকে বিয়ের প্রস্তাব দিতে অনেকেই বিশেষ পরিকল্পনা নিয়ে থাকেন। এর জন্য লাখ লাখ টাকাও খরচ করেন কেউ কেউ। তবে এবার বিয়ের প্রস্তাব দিতে ক্রয় করা আংটিতে গাজর চাষ করলেন এক ব্যক্তি। আর সে জন্য ফসলি জমিতে আংটিটি কয়েক মাস বীজ বোনার মতো বপন করে রাখতে হয়েছিল তাকে।

085035_bangladesh_pratidin_man-propose

Advertisement
অবাস্তব মনে হলেও এমনই কাণ্ড করে দেখিয়েছেন কানাডার জন নেভিল। প্রায় ছয় বছর ধরে ড্যানিয়েল নামে এক নারীর সঙ্গে সংসার করে আসছিলেন নেভিল। এই ছয় বছরে এই যুগলের ঘর আলোকিত করেছে দুটি সন্তান। কিন্তু সামাজিকভাবে ঘটা করে ড্যানিয়েলকে বিয়ে করা হয়নি নেভিলের। ব্যস্ত জীবনে কখনও ‘আমাকে বিয়ে করবে?’ কথাটিও বলা হয়নি নেভিলের।

তবে বিষয়টি ভোলেননি নেভিল। চার বছর আগে ড্যানিয়েল যখন প্রথম গর্ভবতী হন, তখনই বিয়ের সিদ্ধান্ত নিয়ে একটি হীরার আংটি কেনেন নেভিল। তিনি চেয়েছিলেন, অভিনব কোনো উপায়ে প্রেমিকা ড্যানিয়েলকে এ হীরার আংটি উপহার দেবেন।
পশুপালনসহ বিভিন্ন শাকসবজির চাষ করতেন নেভিল। কৃষিকাজ তার ভালোই জানা। প্রথমে মাটি দিয়ে একটি পাঁচ গ্যালনের প্লাস্টিকের বালতি ভরে ফেলেন নেভিল। বালতির কেন্দ্রে হীরার আংটিটি রাখেন এবং মাটিচাপা দিয়ে দেন। এর পর আংটির মাঝখানে মাটিতে সরু গর্ত তৈরি করার জন্য একটি পেন্সিল ব্যবহার করেন। সেখানে গাজরের কয়েকটি বীজ বপন করেন। আংটির ওই ফাঁকটুকু দিয়েই গাজর বাড়বে বলে বিশ্বাস ছিল নেভিলের।

৯০ দিন অপেক্ষার পর ঠিক তাই হলো। অবশেষে গাজর উঁকি মারল আংটি দিয়ে। নেভিল জানিয়েছেন, ‘কাজের মধ্যে সবসময়ই মনে থাকত যে, আর সবার মতো প্রপোজ করে বিয়ে করা হয়নি ড্যানিয়েলকে। তবে আমাদের আসলে তাড়া ছিল না। কিন্তু বড় সন্তান এরিক আমাদের মাঝে চলে এলে বিষয়টি খুব অনুভব করি। তখনই এই খেয়াল চাপে মাথায়। দেরি যখন করেই ফেলেছি তবে অভিনব উপায়ে কিছু একটা করব। আমি চেয়েছিলাম ঠিক প্রেম নয়, প্রেমের ফসল ফলাব। তাই হীরার আংটিতে গাজর ফলিয়েছি।’

গাজরের সেই আংটিটি নিয়ে হাঁটুতে ভর দিয়ে বসে পড়েন নেভিল। ড্যানিয়েলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে?’ নেভিলের দিকে তাকিয়ে খানিক অবাকই হয়ে যান ড্যানিয়েল।নেভিলের প্রস্তাবে রাজি হতে গিয়ে কেঁদেই ফেলেন। নেভিলের এই কাজ ইতিমধ্যে ভাইরাল সোস্যাল মিডিয়াতে। শুধু তাই নয়, বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে তার এই কাজ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google