Advertisement

জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের হেঁটে হজ করা সেই হাজি মহি উদ্দীন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর।

রবিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১২টায় রামসাগর খসরুর মোড়ে তৃতীয় মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার বাদ জোহর রামসাগর জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সামনে তার জানাজা হবে। পরে রামসাগর দিঘিপাড়ায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত হাজি দিনাজপুর সদর উপজেলার রামসাগর দিঘিপাড়া গ্রামের মৃত ইজার পন্ডিত ও মমিরন নেছার ছেলে হাজি মহি উদ্দীন। তিনি জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সাবেক ইমাম।

জানা গেছে, মো. মহি উদ্দীন ১৯০৬ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে হজ করার উদ্দেশ্যে দিনাজপুর থেকে হেঁটে রওনা দেন তিনি। হেঁটে হজ করতে যেতে-আসতে তার সময় লেগেছিল ১৮ মাস। এ ১৮ মাসে তিনি পাড়ি দেন কয়েক হাজার কিলোমিটার পথ। এ সময়ে তিনি সফর করেন ৩০টি দেশ। যে দেশগেুলো তিনি সফর করেছেন মৃত্যুর আগ পর্যন্ত মুখস্ত বলতে পারতেন সেসব দেশের নাম। ওই সময়ে হজে যেতে পাসপোর্ট ও ভিসা করতে তার খরচ হয় ১২০০ টাকা।

৯ নম্বর আশস্করপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া হাজি মহি উদ্দীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.