![]()
জানা যায়, জয়রামপুর গ্রামের মিজানুর রহমানের ভাড়াটিয়া বানুরানী দাস ও তার ১৭ বছরের সন্তান অপূর্ব দাস গত ৭ জুন সকালে বিদ্যুতায়িত হয়ে শরীরে আগুন লেগে মারাত্মকভাবে আহত হয়। এ সময় অপূর্বদের রুম ভেতর থেকে দরজা বন্ধ ছিল। বাড়িওয়ালা ও আশপাশের মানুষের চিৎকারে দরজা খুলেই অপূর্ব মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তারা শরীরে হেডফোনের তার পেঁচানো ছিল। এমন সময় ঘরে ঢুকে তার মাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় এবং তার মা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে।
অপূর্বের মৃত্যুতে তার শিক্ষাপ্রতিষ্ঠান সোনারগাঁ জি, আর স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা শোক জানিয়েছেন। প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব মনিরুরুজ্জামান জানান, অপূর্ব অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছাত্র ছিল। জন্মের পর থেকেই সে মায়ের কাছে বড় হয়েছে। মা ই তার বাবা-মা। বাবার আদর তার ভাগ্যে জোটেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



