জুমবাংলা ডেস্ক : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিএইচপি একাডেমির সামনে মোটরসাইকেলের চাকা পায়ে লাগায় পুলিশ কনস্টেবল ভুদেব বিশ্বাসকে মারধর করেছেন ছাত্রলীগের এক নেতা ও তার সহযোগীরা। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ চার জনকে আটক করা হয়েছে।

Advertisement

আটক বাকিরা হলেন- মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানান, আহত কনস্টেবল ডিউটি শেষ করে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। বিএইচপি অ্যাকাডেমি অতিক্রমকালে তার মোটরসাইকেলের সামনের চাকা ছাত্রলীগ জাকিরের পায়ে আঘাত লাগে। এতে ক্ষুব্ধ হয়ে কনস্টেবলকে মারধর করে জাকিরসহ তার সঙ্গীরা। এ সময় হেলমেট খুলে পরিচয় দেওয়ার পরও এলোপাথাড়ি কিলঘুষিতে জর্জরিত করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় পাঠিয়ে দেন। ঘটনা শোনার পরপরই ওই চার জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.