
স্থানীয়রা জানান, হঠাৎ করে হেলিকপ্টারটি বেশ কয়েকবার তাড়াশের আকাশ সীমানায় চক্কর দিতে থাকে। একপর্যায়ে চৌপাকিয়া গ্রামের খেলার মাঠে জরুরি অবতরণ করে।
হেলিকপ্টারটির পাইলট জানান, রাজশাহী থেকে রোগীসহ পাঁচজন যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে বৈরী আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করেন।
তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম জানান, হেলিকপ্টারটির জরুরি অবতরণের খবর পেয়ে তাদের নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পরে আবহাওয়া ভালো হলে হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে চলে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



