Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অবশেষে ওয়াশিংটনের ঐতিহাসিক সেই হোটেল বিক্রি করছেন ট্রাম্প
আন্তর্জাতিক

অবশেষে ওয়াশিংটনের ঐতিহাসিক সেই হোটেল বিক্রি করছেন ট্রাম্প

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 15, 2021Updated:November 15, 20212 Mins Read

অবশেষে ওয়াশিংটনের ঐতিহাসিক সেই হোটেল বিক্রি করছেন ট্রাম্প

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ঐতিহাসিক ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল বিক্রি করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মালিকানাধীন আন্তর্জাতিক কোম্পানি ট্রাম্প অর্গানাইজেশন ওয়াশিংটনের ঐতিহাসিক ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল বিক্রির চুক্তিতে পৌঁছেছে। ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলারে ট্রাম্পের এই হোটেল দেশটির সিজিআই মার্চেন্ট গ্রুপ কিনে নিচ্ছে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স, এএফপি’র।

চুক্তিতে পৌঁছার পর বিলাবহুল ওই হোটেলের সম্মুখভাগ থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মুছে ফেলার পরিকল্পনা করছে সিজিআই মার্চেন্ট গ্রুপ। সোমবার মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল বিক্রির এই তথ্য জানিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, মিয়ামি-ভিত্তিক বিনিয়োগ কোম্পানিটি হিল্টন ওয়ার্ল্ডওয়াইড হোল্ডিংসের সঙ্গে পৃথক একটি চুক্তিতে পৌঁছেছে। সেই চুক্তি অনুযায়ী ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলকে ওয়াল্ডর্ফ অ্যাস্টোরিয়া নামে ব্রান্ডিং করা হবে।

ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল কেনার বিষয়ে জানতে ফরাসি বার্তাসংস্থা এএফপি সিজিআইয়ের সঙ্গে যোগাযোগ করলেও মন্তব্য জানাতে অস্বীকার করেছে কোম্পানিটি। ট্রাম্প অর্গানাইজেশন এবং হিল্টন গ্রুপও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মার্কিন ক্যাপিটল থেকে হোয়াইট হাউস এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সামান্য হাঁটা পথের ঐতিহাসিক ভবনটি ট্রাম্প অর্গানাইজেশনের মালিকানাধীন নয়। এক সময় ক্যাপিটল শহরের প্রধান পোস্ট অফিস হিসেবে ব্যবহৃত এই ভবনটি যুক্তরাষ্ট্রের সরকারের মালিকানাধীন।

২০১৩ সালে ট্রাম্পের রিয়েল এস্টেট কোম্পানি ৬০ বছরের জন্য ভবনটি ইজারা নেয়। সেই সময় এই ইজারা পরবর্তীতে আরও ৪০ বছরের জন্য বৃদ্ধির বিকল্প ব্যবস্থাও রাখা হয়।

১৯ শতকের শেষের দিকে নির্মিত ঐতিহাসিক এই ভবন ইজারা নেওয়ার পর ট্রাম্প অর্গানাইজেশন এর সংস্কার কাজে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে। এরপর দেশটির জাতীয় ঐতিহাসিক স্থাপনায় জায়গা পায় ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল।

যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট এবং গভর্নমেন্ট রিফর্ম কমিটির প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে হোটেলটি চালু করার পর থেকে গত বছরের আগস্ট পর্যন্ত ৭১ মিলিয়ন ডলারের বেশি লোকসান গুনেছে। এটি কখনই লাভের মুখ দেখতে পারেনি।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশাল বারান্দা ও আকাশচুম্বী ক্লক টাওয়ারের জন্য পরিচিত এই স্থাপনা রিপাবলিকান কর্মকর্তা, দাতা এবং লবিস্টদের বৈঠকে সরগরম থাকতো। ২৬৩ কক্ষের এই হোটেলে ওয়াশিংটন সফরে আসা বিদেশি বিশিষ্ট অতিথিদের থাকার ব্যবস্থা করা নিয়ে সেই সময় দেশটির বেশ কয়েকজন আইনপ্রণেতা এবং অন্যান্য কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থেকেও বেসরকারি ব্যক্তি মালিকানাধীন হোটেল ব্যবসা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সাংবিধানিক বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগও তুলেছিলেন তারা। এই ঘটনায় মার্কিন কংগ্রেসের একটি তদন্ত এখনও চলমান রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa