Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হোম অফিসে নিঃসঙ্গ বোধ করছেন ম্যার্কেল
আন্তর্জাতিক

হোম অফিসে নিঃসঙ্গ বোধ করছেন ম্যার্কেল

By Shamim RezaMarch 27, 20202 Mins Read

হোম অফিসে নিঃসঙ্গ বোধ করছেন ম্যার্কেল

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির অনেক মানুষের মতো চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও বাসা থেকে কাজ করতে বাধ্য হচ্ছেন৷ করোনা ধরা না পড়লেও তাঁকে বিচ্ছিন্ন থাকতে হচ্ছে৷ নিঃসঙ্গ বোধ করলেও তিনি এভাবে কাজ করে সন্তুষ্ট৷ খবর ডয়চে ভেলের।

সংক্রমণের ক্ষেত্রে করোনা ভাইরাস যে কোনো বাছবিছার করে না, আক্রান্তদের তালিকা দেখলে তা স্পষ্ট হয়ে যায়৷ ধনী-দরিদ্র, রাজনীতিক বা সাধারণ মানুষ – কেউই এই ভাইরাসের কবল থেকে মুক্ত নয়৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সুস্থ থাকলেও করোনায় আক্রান্ত এক ডাক্তারের সান্নিধ্যে আসার কারণে তাঁকে গত রবিবার থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন৷ ফলে বাসা থেকেই তিনি কাজ করছেন৷ বৃহস্পতিবার জি-টোয়েন্টি ও ইইউ নেতাদের সঙ্গে ভিডিও ও টেলিফোন কনফারেন্স করেছেন তিনি৷

German Chancellor Angela Merkel quarantined after doctor tests positive for COVID-19 https://t.co/VF5xMScvv5

— TIME (@TIME) March 22, 2020

তবে চরম ব্যস্ততা সত্ত্বেও এমন নিঃসঙ্গ অবস্থায় থাকতে তাঁর ভালো লাগছে না৷ সবার সঙ্গে যোগাযোগ সত্ত্বেও সরাসরি সহকর্মীদের সান্নিধ্যের অভাব বোধ করছেন জার্মান চ্যান্সেলর৷ ম্যার্কেল বলেন, মন্ত্রিসভার বৈঠকে সশরীরে হাজির থাকতে না পেরে তাঁর খারাপ লাগছে৷ হোম অফিস করা বড় চ্যালেঞ্জ হলেও কিছু নিয়ম যে মেনে চলতে হয়, ম্যার্কেল সে বিষয়ে নজর আকর্ষণ করেন৷ যেমন টেলিফোন বা ভিডিও কনফারেন্সে সবাই একসঙ্গে কথা বললে চলে না৷ সুযোগ পেলে তবেই কথা বলতে হয়৷ তাছাড়া সম্মেলনের সময় চেয়ার ছেড়ে উঠে অন্যদের কাছে গিয়ে যেভাবে ঐকমত্য অর্জনের চেষ্টা করা যায়, ভিডিও কনফারেন্সের সময় তা সম্ভব নয়৷ তবে সব মিলিয়ে বাসায় বসেও ভালোই কাজ করা যায় বলে মনে ম্যার্কেল মনে করেন৷

German Chancellor Angela Merkel is getting emotional about self-isolating at home. 🏠#stayathome pic.twitter.com/OvhTqzqoJg

— DW Politics (@dw_politics) March 27, 2020

কবে ম্যার্কেলের ‘গৃহবন্দিদশা’ শেষ হবে, তা এখনো স্পষ্ট নয়৷ দু-দুবার পরীক্ষা সত্ত্বেও তাঁর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি৷ শুক্রবার এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, ডাক্তার ও বিশেষজ্ঞদের মতামতের উপর তা নির্ভর করবে৷ তবে আগামী সপ্তাহ থেকে তিনি হয় সশরীরে অথবা টেলিফোনে মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করবেন৷

Merkel pleads with Germans to be patient when it comes to lockdown measures https://t.co/Dkm3KoE34n

— Bloomberg Asia (@BloombergAsia) March 26, 2020

জার্মান চ্যান্সেলর অদূর ভবিষ্যতে ‘মুক্তি’ পেলেও দেশের মানুষের জন্য কড়াকড়ি শিথিল করতে এখনই প্রস্তুত নন৷ তাঁর মতে, বিপদ মোটেই কেটে যায়নি৷ তাই তিনি দেশের মানুষের কাছে ধৈর্য ধরে রাখার আবেদন করেছেন৷ বর্তমান শাটডাউনের ফলে কতটা সুফল পাওয়া যাচ্ছে এবং তার ভিত্তিতে বিপদের আশঙ্কার পূর্বাভাষ বোঝার সময় এখনো আসেনি বলে মনে করেন ম্যার্কেল৷ স্বাস্থ্যমন্ত্রী, রবার্ট কখ ইনস্টিটিউট এবং অন্যান্য বিশেষজ্ঞরা মিলে প্রতিনিয়ত পরিস্থিতি খতিয়ে দেখছেন৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa