Advertisement
জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় এক সাইকেল মেকানিকের দোকানে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ২৬ লাখ ৫৯ হাজার ১১৪ টাকা! এ ভুতুড়ে বিদ্যুৎ বিলের আলোচনা এখন ‘টক অব দ্য কিশোরগঞ্জ’।

উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া চৌরাস্তা বাজারের এমএ তুহিন কামালের সাইকেল মেকানিকের দোকানে এ বিল এসেছে। পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলের এমন রেকর্ড দেখে হতবাক স্থানীয়রা।

এমএ তুহিন কামাল গণমাধ্যমকে জানান, তার মেকানিকের দোকানে ১টি ফ্যান ও ১টি লাইট ব্যবহার হয়। এত তার মসে ২০০ থেকে ৩০০ টাকা আসে। কিন্তু জুলাই মাসে এসে জুন মাসের যে বিল দেয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ২৩ লাখ ৪৬ হাজার ৬৯০ টাকা। বিলম্ব মাশুলসহ যার মূল্য ধরা হয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ১১৪ টাকা।

স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার নাইমুল হাসান গণমাধ্যমের কাছে এর সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটিকে স্রেফ ‘ডাটা এন্ট্রি মিসটেক’ ।

কিশোরগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহা. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, এ ধরনের ’গ্রেট মিসটেক’র জন্য দায়ী ও-ই অফিসের বিলিং সহকারী শামসুন্নাহারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যেই তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.