Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ১০২ দিন পর করোনার দেখা মিললো নিউ জিল্যান্ডে
আন্তর্জাতিক

১০২ দিন পর করোনার দেখা মিললো নিউ জিল্যান্ডে

By Sibbir OsmanAugust 11, 20202 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ১০২ দিন নভেল করোনাভাইরাসমুক্ত থাকার পর নিউ জিল্যান্ডে আবারও এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় দেশটির বৃহত্তম শহর অকল্যান্ড লকডাউন করা হয়েছে। দীর্ঘ তিন মাসের বেশি সময় পর মঙ্গলবার (১১ আগস্ট) প্রথম স্থানীয় সংক্রমণ শনাক্ত হওয়ার এই খবর গণমাধ্যমে আসায় দেশটির বাসিন্দারা আতঙ্কিত হয়ে খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রী কিনতে সুপারমার্কেটে হুমড়ি খেয়ে পড়েছেন।
১০২ দিন পর করোনার দেখা মিললো নিউ জিল্যান্ডে

Advertisement

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় নিউ জিল্যান্ডের সফলতা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশ্বজুড়ে করোনার তাণ্ডব চললেও প্রশান্ত মহাসাগরীয় ৫০ লাখ জনগোষ্ঠীর এই দেশটি থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নেয়া হয়েছিল তিন মাস আগে।

কিন্তু এই সফলতায় আপাতত বিরতি দিয়ে দেশটিতে করোনার প্রথম স্থানীয় সংক্রমণ ধরা পড়েছে মঙ্গলবার। দেশটির স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্প বলেছেন, অকল্যান্ডের দক্ষিণাঞ্চলের এক পরিবারের চারজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের একজনের বয়স ৫০ বছর। নতুন আক্রান্তদের বিদেশ ভ্রমণের ইতিহাস নেই।

তিনি বলেন, ‘ওই পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা অন্যান্যদের শনাক্ত করার কাজ চলমান রয়েছে।’

এদিকে, দেশটিতে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত লোকজন খাবার ও নিত্য-প্রয়োজনীয় পণ্য-সামগ্রী কেনার জন্য সুপারমার্কেট এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে হুমড়ি খেয়ে পড়ছেন।

কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেছেন, পূর্ব-সতর্কতা হিসেবে বুধবার সকাল থেকে অকল্যান্ডে তৃতীয় ধাপের বিধি-নিষেধ কার্যকর হবে। এই সতর্কতার আওতায় দেশটির বাসিন্দারা কর্মক্ষেত্র, স্কুল, জনসমাগম থেকে বিরত থাকবেন। এছাড়া ১০ জনের বেশি একত্রিত হতে পারবেন না।

আগামী শুক্রবার পর্যন্ত এই বিধি-নিষেধ কার্যকর থাকবে জানিয়ে তিনি বলেন, এই সময়ের মধ্যে পরিস্থিতির যথাযথ মূল্যায়ন, তথ্য সংগ্রহ এবং ব্যাপক কন্টাক্ট ট্রেসিং করে ব্যবস্থা নেয়া হবে। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ ফিরে আসায় সেবিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন জেসিন্ডা।

নিউ জিল্যান্ডের এই প্রধানমন্ত্রী বলেছেন, বুধবার থেকে নিউ জিল্যান্ডের অন্যান্য অংশে তিনদিনের জন্য দ্বিতীয় মাত্রার সতর্কতা চালু হবে। এর আওতায় সারা দেশেই পুনরায় সামাজিক দূরত্বের বিধি-নিষেধ কার্যকর হবে।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায় গত ফেব্রুয়ারিতে। তখন থেকে এখন পর্যন্ত নিউ জিল্যান্ডে মাত্র এক হাজার ২১৯ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে সর্বশেষ কমিউনিটি ট্রান্সমিশন রেকর্ড করা হয়েছিল গত ১ মে। নতুন করে চারজন করোনা আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা এক হাজার ২২৩ জনে পৌঁছেছে। সূত্র: রয়টার্স।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa