
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের সুরত মিউনিসিপাল ইন্সটিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (এসএমআইএমইআর) হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।
খবরে বলা হয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা ‘মেডিক্যাল ফিটনেস টেস্ট’ হওয়ার কথা। কিন্তু শিক্ষানবিশ এ তরুণীদের এক ঘরে ঢুকিয়ে নগ্ন করে সেই শারীরিক সুস্থতা ও সক্ষমতার পরীক্ষা নেয়া হয়।
বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ায় তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন পুর কমিশনার। অভিযুক্তদের শাস্তির আশ্বাস দিয়েছেন সুরতের মেয়র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



