Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ১০ রুপিতে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছে ভারত
আন্তর্জাতিক ওপার বাংলা

১০ রুপিতে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছে ভারত

By Saiful Islamফেব্রুয়ারি 6, 20202 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : অভ্যন্তরীণ সংকট মেটাতে ভারত যে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করেছিল, রাজ্যগুলো না কেনায় সেসব পেঁয়াজ কেজিপ্রতি মাত্র ১০ রুপিতে বেঁচতে বাধ্য হচ্ছে ভারত।

দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের জওহরলাল নেহরু বন্দরে পড়ে থাকা সেই পেঁয়াজ এরই মধ্যে নষ্টের উপক্রম হয়েছে। দ্রুত এর গতি করতে না পারলে বন্দরের গুদামেই চালানগুলো পচে যাওয়ার আশঙ্কা করছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিবিসি।

গেল বছরের সেপ্টেম্বরে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজ সংকট দেখা দিলে ভারত বিভিন্ন রাজ্য সরকারের চাহিদার পরিপ্রেক্ষিতে আমদানি শুরু করে নিত্যপণ্যটি। কেন্দ্রীয় সরকারি সংস্থা দ্য মেটালস অ্যান্ড মিনারেলস ট্রেডিং কর্পোরেশন (এমএমটিসি) বিদেশ থেকে এই পেঁয়াজ আমদানির দায়িত্ব পেয়েছিল।

তবে পুতিয়ে যাওয়া ও স্বাদের ভিন্নতার কারণ দেখিয়ে আমদানি করা সেসব পেঁয়াজ কিনতে রাজি হয়নি বিভিন্ন রাজ্যের সরকার। এ ছাড়া এরই মধ্যে রাজ্যগুলো অভ্যন্তরীন পেঁয়াজ সংকট কাটিয়ে উঠেছে।

ফলে আমদানি করা বিপুল পেঁয়াজ নিয়ে বিপাকে পড়ে কেন্দ্রীয় সরকার। এমন অবস্থায় গেল জানুয়ারিতে ভারত সেই পেঁয়াজের বড় একটি অংশ বাংলাদেশকে বিক্রির প্রস্তাব দেয় বলেও দেশটির গণমাধ্যমে খবর আসে।

তবে ভারত রপ্তানি বন্ধের পর চীন, মিশর, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় ভারতের আমদানি করা সেসব পেঁয়াজ বাংলাদেশ কিনতে আগ্রহী নয় বলে বক্তব্য আসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির।

ভারতের কেন্দ্রীয় সরকার এখন এই পেঁয়াজের ই-অকশন বা ইলেকট্রনিক নিলামের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর জন্য টেন্ডারও তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সরকারি ওই সংস্থাটি এ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে প্রায় ২২৬ কোটি রুপি খরচ করেছে।

কিন্তু বিভিন্ন রাজ্যের সরকার তাদের কাছ থেকে মাত্র ১৮ কোটি রুপির পেঁয়াজ কিনেছে। অর্থাৎ মোট আমদানির মাত্র ৮ শতাংশ বিভিন্ন রাজ্য সরকার কিনেছে। বাকি পেঁয়াজ মুম্বাই বন্দরের গুদামে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

এই পরিস্থিতিতে বিপুল ক্ষতির ধাক্কা কিছুটা কমানোর চেষ্টায় এমএমটিসির সামনে পেঁয়াজের অভাবি বিক্রি (ডিসট্রেস সেল) করা ছাড়া কার্যত কোনো উপায় নেই।

দিল্লির সরকারি সূত্রগুলোর বরাতে বিবিসি বাংলা জানায়, মাত্র দুই সপ্তাহ আগেও এই পেঁয়াজের জন্য রাজ্যগুলোর কাছে প্রতি কেজি ৪৮ থেকে ৫৪ রুপি দাম চাওয়া হয়েছিল। কিন্তু এখন পেঁয়াজের মানভেদে মাত্র ১০ থেকে ২৫ রুপি দাম পেলেই এমএমটিসি এই পেঁয়াজ বেচে দিতে প্রস্তুত।

গেল বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ভারত পূর্বঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর দেশের বাজারে শতক হাঁকিয়ে দুই শতকের ঘরও পার করে বাংলাদেশে বহুল ব্যবহৃত নিত্যপণ্যটির দাম।

চাহিদা মেটাতে সরকার বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়। পার্শ্ববর্তী মিয়ানমারসহ চীন, তুরসাক ও মিশর থেকে আমদানি করা হয় পেঁয়াজ। তবে প্রায় পাঁচ মাস পরও বাংলাদেশ সেই অভাবনীয় পেঁয়াজ সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

জুন 16, 2026
ট্রাম্প

চুক্তি সইয়ের সব কাজ শেষ, বিস্তারিত আসছে : ট্রাম্প

জুন 16, 2026
ইরানি

বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা সংশয়ে ইরানিরা

জুন 16, 2026
Latest News
বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

ট্রাম্প

চুক্তি সইয়ের সব কাজ শেষ, বিস্তারিত আসছে : ট্রাম্প

ইরানি

বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা সংশয়ে ইরানিরা

নতুন তৎপরতা

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

বাধ্য নয়

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী

আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

শক্তি বাড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মধ্যেই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান

উন্মুক্ত হলো

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

মধ্যস্থতা

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে মধ্যস্থতা করল পাকিস্তান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa